মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২ আগস্ট মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।মুক্তকণ্ঠ ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ২ আগস্ট মুক্তকণ্ঠের কার্যালয় কারওয়ান বাজারে ১৭১তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মোহিত কামাল এবং মানসিক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক মেখলা সরকার পরামর্শ প্রদান করেন। ‘সন্তানের মনের সংকটে অভিভাবকের করণীয়’—এই বিষয়ের ওপর পরামর্শ দেন বিশেষজ্ঞগণ। উক্ত আলোচনা থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো।
অধ্যাপক মোহিত কামাল সভায় বলেন, আমরা দেখি যে অনেক সময় অভিভাবকেরা শিশুসন্তানের আবেগ ও চাহিদাকে অনুধাবন করেন না। সন্তানেরা যেসব সমস্যা মোকাবিলা করছে, সে বিষয়ে আলোচনা করেন না। অনেক সময় শিশুসন্তান পরিস্থিতি মোকাবিলা করতে পারে না। কখনো কখনো তারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিবার থেকে বিচ্ছিন্ন হলে ‘আইডেন্টিটি ক্রাইসিস’ তৈরি হয়। এতে শিশুর ব্যক্তিত্বের মধ্যে নেতিবাচক বৈশিষ্ট্য ঢুকে যায়। সুতরাং আমাদের অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানের সঙ্গে আলোচনা করতে হবে।’






