ঈদ উপলক্ষে নানা জায়গায় চলছে মেহেদি লাগানোর উৎসব। সঙ্গে দোকানে দোকানে কেনাকাটা তো আছেই।
.চাঁদরাতে বনানীতে ‘সিএনবিএল মেহেদি নাইট’-এর আয়োজন করেছে ক্লাব নটর ডেমিয়ানস। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এ আয়োজন। নটর ডেম কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের এই ক্লাবের উদ্যোগে তিন বছরের বেশি বয়সী শিশু এবং নারীদের হাতে লাগানো হবে মেহেদি। আয়োজকেরা জানিয়েছেন, প্রথমবারের মতো এ আয়োজনে থাকছে নানা অনুষ্ঠান। অনুষ্ঠানটি যদিও ক্লাব সদস্য ও পরিবারের জন্য, তবে সদস্যের সঙ্গে অতিথিরাও আসতে পারবেন।
.এক হাতের অর্ধেক মেহেদি সম্পূর্ণ বিনা মূল্যে দেওয়া হবে। ডিজাইনভেদে মূল্য নির্ধারণ করা হবে। এক হাত পুরো রাঙাতে গুনতে হবে ৫০০ টাকা, দুই হাতে ৮০০ টাকা আর দুই হাতের অর্ধেকে খরচ পড়বে ৬০০ টাকা। আগ্রহী ব্যক্তিদের ১৮ মার্চের মধ্যে প্রি-বুকিং করার অনুরোধ করা হয়েছে। সদস্যদের জন্য রেজিস্ট্রেশন ফি ২০০ টাকা, দম্পতি ৩৫০ টাকা এবং অতিথিপ্রতি ২০০ টাকা। রেজিস্ট্রেশন ফি ক্লাব কার্যালয়ের বিকাশ নম্বরের মাধ্যমে পরিশোধ করা যাবে।
.দোকানে দোকানে চলে এসেছে ঈদের পোশাক আর অনুষঙ্গ। তারই একঝলক।