আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ, ফেনীতে বিএনপি নেতাকে জরিমানা
প্রতিনিধি
১১ জানুয়ারী, ২০২৬ এ ১৬:০৯
ফেনীর সোনাগাজীতে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণের দায়ে বিএনপির এক নেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রাতে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি এলাকায় কম্বল বিতরণকে কেন্দ্র করে এ জরিমানা করা হয়।