টালিউড
ফুলের রাজ্যের শাকিবের নায়িকা মিমি, রইল নতুন ছবি
পশ্চিমবঙ্গের অভিনেত্রী মিমি চক্রবর্তী সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। আজ বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন মিমি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১৫: ০০
১ / ৬
আজ দুপুরে পোস্ট করা নতুন ছবিতে মিমিকে দেখা যাচ্ছে ফুলের রাজ্যে। ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রকৃতির সঙ্গে’। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৬
এসব ছবি তাঁর ভক্ত অনুসারীরা বেশ পছন্দ করেছেন। দুই ঘণ্টায় প্রতিক্রিয়া এসেছে প্রায় আট হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৬
মিমি বাংলাদেশের দর্শকদের কাছেও বেশ জনপ্রিয়। শাকিব খানের সঙ্গে রায়হান রাফীর ‘তুফান’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৬
মিমিকে সবশেষ দেখা গেছে হরর-কমেডি ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’–এ। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
নতুন ৪ ছবিতে মিমি, ভক্তরা বলছেন...
২২ নভেম্বর ২০২৫
৫ / ৬
এর আগে ‘রক্তবীজ ২’ ছবিতে তাঁর বিকিনি লুক সাড়া ফেলেছিল। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৬
. চলতি বছর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ থেকে সৃজিত মুখার্জির নির্মিতব্য নতুন সিনেমায় দেখা যাবে মিমিকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
টালিউড
থেকে আরও দেখুন
বাংলা সিনেমা
শাকিল খান
মিমি চক্রবর্তী