নিরাপদ ও বাসযোগ্য জনপদ গড়ে তুলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
শনিবার সকালে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশেষ টাস্কফোর্স কমিটি ও জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য অবনতি কোথাও হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
সভায় আরও বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

রাঙামাটিতে কাঁচা বাঁশ দিয়ে জাম পাড়ছিলেন শিক্ষিকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
২০ জুন, ২০২৬ এ ২:৫৭ অপরাহ্ণ





