জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। তবে সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ হয়নি।

প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ মুক্তকণ্ঠকে বলেন, আগামী ৩ মার্চ এ মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই মামলার বিচার চলছে। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক। জুনাইদ আহ্‌মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

১৮ ফেব্রুয়ারি সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।