প্রথম ওভারে ৪ রান দেওয়া মাদুশঙ্কা এবার দিলেন ৩ রান। উইকেট না হারালেও ইংল্যান্ড ৩ ওভারে করেছে মাত্র ১৬ রান।
.ইংল্যান্ড: ২ ওভারে ১৩/০
.দ্বিতীয় ওভারটি করছেন বাঁহাতি স্পিনার দুনিত ভেল্লালাগে। ওভারের তৃতীয় বলে এক্সট্রা কাভার দিয়ে ম্যাচের প্রথম ছক্কাটি মেরেছেন ফিল সল্ট। ওভারে এসেছে ৯ রান।
.ফিল সল্ট ও জস বাটলার ওপেন করছেন ইংল্যান্ডের হয়ে। শ্রীলঙ্কার হয়ে প্রথম ওভারটি করেছেন বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা।
.ফিল সল্ট, জশ বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারেন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জফরা আর্চার ও আদিল রশিদ।
.পাতুম নিশাঙ্কা, কামিল মিশারা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), পবন রত্নায়েকে, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিত ভেল্লালাগে, দুশান হেমন্ত, দুষ্মন্ত চামিরা, মহীশ তিকশানা ও দিলশান মাদুশঙ্কা।
.রোদ উঠেছে!
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও ধারাভাষ্যকার মাইকেল আথারটনের সামনে মুদ্রা নিক্ষেপ করেন শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শানাকা জানিয়েছেন সুপার এইটের ম্যাচে শ্রীলঙ্কা একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে। দলে ঢুকেছেন কামিল মিশারা ও দুষ্মন্ত চামিরা। বাদ পড়েছেন প্রমোদ মাদুশান ও কুশল পেরেরা।
ইংল্যান্ড দলে পরিবর্তন নেই।
.পাল্লেকেলে স্টেডিয়ামের আকাশে বৃষ্টি নেই। তবে আকাশ মেঘাচ্ছন্ন। আগের রাতে বৃষ্টি হওয়ায় আউটফিল্ড একটু ভেজা। বেশির ভাগ কাভার সরিয়ে নেওয়া হয়েছে।
.টি–টুয়েন্টি বিশ্বকাপে আজ সুপার এইটে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কার কান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
ইংল্যান্ড ও শ্রীলঙ্কা সুপার এইটে ‘গ্রুপ ২’তে। এই গ্রুপ থেকে গতকাল কলম্বোয় পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়।






