চলতি মৌসুম শেষেই পেশাদার ফুটবলকে বিদায় জানাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ‘ভোগ’কে দেওয়া এক সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা সরাসরিই বলেছেন, ‘সম্ভবত ফুটবলার হিসেবে এটাই আমার শেষ বছর।’
সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি থাকলেও বেশ কিছুদিন ধরে রোনালদোর অবসর নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে ঠিক কবে বুটজোড়া তুলে রাখবেন, তা নিয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা জানাননি এত দিন। রোববার প্রকাশিত সাক্ষাৎকারে সিআর সেভেন বলেন, ‘সম্ভবত ফুটবলে এটাই আমার শেষ বছর হতে চলেছে। আমি ফুটবলে অনন্যসাধারণ ছাপ রেখে বিদায় নিতে চাই।’
.আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন।ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগিজ ফুটবলার
গত বছরের নভেম্বরে রোনালদো জানিয়েছিলেন, তিনি আরও ‘এক বা দুই বছর’ খেলা চালিয়ে যেতে চান এবং ২০২৬ বিশ্বকাপই হবে তাঁর শেষ বিশ্বকাপ। গত মাসে স্পেনের কাছে হেরে পর্তুগাল বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অবসর নিয়ে কিছু বলেননি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই ফরোয়ার্ড এবার জানিয়েছেন, ফুটবল-পরবর্তী জীবনের পরিকল্পনা এরই মধ্যে করে ফেলেছেন। যার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে পরিবারকে আরও বেশি সময় দেওয়া।
.অবসর-পরবর্তী জীবন নিয়ে রোনালদো বলেন, ‘আমার ভবিষ্যতের পুরো রূপরেখা তৈরি করা আছে। নিজেকে ব্যস্ত রাখার মতো এত কাজ আছে যে নির্দিষ্ট করে একটির কথা বলা কঠিন। ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে, তাই নিজেকে নানা কাজে যুক্ত রাখতে হবে। আরও বেশি ঘুরতে চাই, নিজের পছন্দের প্যাডেল খেলা দেখতে ও খেলতে চাই। সবচেয়ে বড় কথা, ২৫ বছরের দীর্ঘ আত্মত্যাগের পর আমরা যা অর্জন করেছি, তা উপভোগ করতে চাই।’
.বাবাকে মেসি—‘আর একটু অপেক্ষা করতে পারলে না?’.পর্তুগালের কাসকাইসে দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পাঁচ দিন আগে সাক্ষাৎকারটি দেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী রোনালদোর ক্যারিয়ার শুরু হয়েছিল স্পোর্তিং লিসবনে। এরপর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস হয়ে ২০২৩ সালের জানুয়ারি থেকে খেলছেন আল নাসরে। রিয়াল মাদ্রিদে কাটানো ৯ বছর ছিল তাঁর ক্যারিয়ারের সেরা সময়, যেখানে ৪৩৮ ম্যাচে ক্লাব রেকর্ড ৪৫০টি গোল করেন তিনি। ২০২৬ বিশ্বকাপে ৩টি গোল করেছিলেন রোনালদো, যেখানে পর্তুগাল উঠেছিল শেষ ষোলোতে।
.সিটিকে উড়িয়ে মৌসুমের প্রথম ট্রফি আর্সেনালের