পাঁচ দিন আগেও যদি কেউ বলত, অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে বাংলাদেশ; বিশ্বাস করার মতো লোক খুঁজে পাওয়া যেত কমই। ডারউইন টেস্টে নাজমুল হোসেনদের জেতার পরও তা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে এখনো।

এই শতাব্দীতে অস্ট্রেলিয়ার মাটিতে এশিয়ার দেশগুলোর মধ্যে টেস্ট জিতেছিল শুধু ভারত। পাকিস্তান গত ৩০ বছর ধরে জেতেনি, শ্রীলঙ্কা তো অস্ট্রেলিয়ায় টেস্টই জেতেনি কখনো। এই জয়টা তাই অস্ট্রেলিয়ার জন্যও বড় ধাক্কার।

.

দেশটির কিংবদন্তি রিকি পন্টিং ডারউইন টেস্টে ধারাভাষ্য দিয়েছেন চ্যানেল সেভেনের হয়ে। সেখানে তিনি বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার এই হারকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছেন। এরপর অস্ট্রেলিয়া দলে পরিবর্তন আনার পরামর্শও দেন।

পন্টিং বলেছেন, ‘দেখুন, দল পরিবর্তন করার পক্ষে কথা বলার ক্ষেত্রে আমি সবার শেষে থাকতে চাই। অধিনায়ক বা খেলোয়াড় হিসেবে আমি সব সময় দলটাকে একসঙ্গে ধরে রাখতে চেয়েছি। আমি দল থেকে কাউকে বাদ দেওয়ার কথা বলার আগে পরিস্থিতি সত্যিই একটা বাজে পর্যায়ে পৌঁছাতে হয়।’

.

কোথায় পরিবর্তন আনতে হবে, সেটিও আলাদা করে উল্লেখ করেন পন্টিং, ‘এখানে আসার আগেই আমার কাছে যথেষ্ট প্রমাণ ছিল, যেগুলো থেকে বোঝা যাচ্ছিল একটা নতুন প্রজন্ম গঠনের প্রক্রিয়া শুরু করলে, নতুন একজন ওপেনার বা তিন নম্বরে অন্য কাউকে নিয়ে আসলে তারা খুব একটা কিছু বা একেবারেই কিছু হারাত না।

টেস্টের প্রথম দিন থেকেই রীতিমতো দাপট দেখিয়ে জিতেছে বাংলাদেশ। বেশির ভাগ সেশনের ‘বিজয়ী’ দলের নামও ছিল তা–ই। ম্যাচের কখনোই মনে হয়নি, অস্ট্রেলিয়া এগিয়ে গেল বাংলাদেশের চেয়ে। এমন হার মেনে নিতে পারছেন না অস্ট্রেলিয়ার আরেক সাবেক ক্রিকেটার ম্যাথু হেইডেনও।

.

তিনি বলেছেন, ‘আমরা কেন এই পরিস্থিতিতে পড়ব? অস্ট্রেলিয়ান ক্রিকেট অনেক শক্তিশালী। আমার মতে, এই দলের এমন অবস্থায় থাকার কোনো কারণ নেই। তবে প্রশ্ন হলো, আপনি কাকে দলভুক্ত করবেন? আপনি কি ম্যাচের জন্য প্রস্তুত খেলোয়াড়দের নিচ্ছেন, নাকি স্যাম কনস্টাসের মতো প্রতিভাবানদের বাছাই করছেন?’

৯ উইকেটে অস্ট্রেলিয়ার এই হার যে অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা, তা বোঝা গেছে মার্ক ওয়াহর কথাতেও। সাবেক এই তারকা ক্রিকেটার তো বলেই দিয়েছেন, অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের সেরা আপসেটগুলোর একটি এই ঘটনা।

ওয়াহ বলেন, ‘অস্ট্রেলীয়রা তাদের সেরা ফর্মে ছিল না, এর খেসারত তাদের দিতে হয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা অস্ট্রেলিয়ান ক্রিকেটের ইতিহাসে আমার মনে রাখা সবচেয়ে বড় অঘটন হতে পারে এটা। তিন বা চার বছর আগে গ্যাবাতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, সেটাও অঘটন ছিল।’

‘কিন্তু এই ম্যাচটির কথা ধরলে—যেখানে ওদের সেরা দুই বোলার খেলছিল না, আইসিসি র‌্যাঙ্কিংয়ের অবস্থান ও পূর্ণ শক্তির বোলিং লাইন-আপ নিয়ে নামা শক্তিশালী অস্ট্রেলিয়া দল—সব মিলিয়ে এটি সত্যিই অনেক বড় একটি অঘটন।’—  যোগ করেন ওয়াহ।

.জয়ের ‘১০০০ শতাংশ’ কৃতিত্ব দলের সবাইকে দিলেন তামিম, বোনাস কী পাবেন ক্রিকেটাররা