দক্ষিণ আফ্রিকা ফিল্ডিংয়ে কেমন? একটু বয়সী ক্রিকেটপ্রেমীরা বলবেন, এই প্রশ্নই অবান্তর। কারণ দক্ষিণ আফ্রিকা দল ফিল্ডিংয়ে খারাপ করে কালেভদ্রে। তবে সেই বিরল সময়ের গ্যাঁড়াকলেই আজ পড়েছিল দক্ষিণ আফ্রিকা। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আরব আমিরাতের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় দক্ষিণ আফ্রিকা ছেড়েছে চার–চারটি ক্যাচ!

অবশ্য দলটার নাম আরব আমিরাত বলেই হয়তো প্রোটিয়া ফিল্ডারদের ‘বাটার ফিঙ্গারে’র ফাঁক গলে তারা তুলতে পারে ৬ উইকেটে মাত্র ১২২ রান। টানা তিন ম্যাচ জিতে ‘ডি’ গ্রুপে শীর্ষ দল হিসেবে সুপার এইট আগেই নিশ্চিত করা প্রোটিয়াদের এই রান তাড়া করতে ঝামেলা হয়নি। ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের জয়ে গ্রুপ পর্বে এক শ–তে এক শ পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিস্তারিত আসছে...।