সম্পত্তি হস্তান্তর আইন আরও পর্যালোচনার দাবি হেফাজত ও ইসলামী আন্দোলনের
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে শরিয়াহভিত্তিক হেবা ও মিরাসের বিধান সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। আইনটি আরও পর্যালোচনার দাবি ইসলামী আন্দোলনেরও।
রাজনৈতিক সংবাদ ও বিশ্লেষণ
সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে শরিয়াহভিত্তিক হেবা ও মিরাসের বিধান সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। আইনটি আরও পর্যালোচনার দাবি ইসলামী আন্দোলনেরও।
আওয়ামী লীগ ও এর সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধসংক্রান্ত প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আদালতে বিষয়টি কার্যতালিকায় উঠলেও শুনানি হয়নি।
বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মরহুম সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুটি নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র, তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
নির্বাচন কমিশন (ইসি) আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য আচরণবিধিমালা জারি করেছে। নির্দলীয় ভোটকে কেন্দ্র করে তৈরি এই বিধিতে পোস্টার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, তবে ডিজিটাল প্রচার ও নির্দিষ্ট সাইজের ব্যানার-ফেস্টুন ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষের আরও সক্রিয় ভূমিকা চান বিশেষজ্ঞরা।
নির্দিষ্ট পারিবারিক সম্পর্কের মধ্যে সম্পত্তি দানের পরও দাতার আজীবন ভোগাধিকার রাখার বিধান এনে বিল পাস হয়েছে। বিরোধী দলের আপত্তি নিয়ে সংসদে বিতর্ক হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের যৌথ বিবৃতিতে জাতীয় সংসদে উত্থাপিত সম্পত্তি হস্তান্তর বিলের ক্ষেত্রে শরিয়াহ ভিত্তিক উত্তরাধিকার ও হেবার বিধানের প্রতিফলন নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিগুলোর কোনোটিতেই সভাপতি পদে বিরোধী দলের সদস্য রাখা হয়নি।
অনৈতিক ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম সংসদে জানান, ডাকঘরের আধুনিকায়নে একটি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের আগে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।
রাষ্ট্রমালিকানাধীন ছয়টি ব্যাংকের (৩০ জুন, ২০২৬ ভিত্তিক) খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।