শামীম ওসমানদের গুলিতে আহত জুলাই যোদ্ধার জবানবন্দি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে শামীম ওসমানসহ সশস্ত্র ব্যক্তিদের গুলিতে আহত হন ‘জুলাই যোদ্ধা’ কাউসার আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে তিনি জানান, শামীম ওসমানের নির্দেশে খানপুর হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হয়নি।