দেশের নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা আজ বাজার দরে কেনা-বেচা হচ্ছে। মুঠোফোনে কার সাথে কথা বলা হয়, কোন বার্তা পাঠানো হয়েছে এবং কোথায় কোথায় ভ্রমণ করা হয়েছে—এই সব তথ্য অল্প টাকায় সংগ্রহ করা যাচ্ছে। এমনকি, নাম নিবন্ধন করে একটি ওয়েবসাইট খুলে দীর্ঘদিন ধরে এই তথ্যগুলো বিক্রি করা হচ্ছে।

এই অবস্থার প্রমাণ মিলেছে একজন মন্ত্রীর ক্ষেত্রেও। গত ৬ সেপ্টেম্বর ওই মন্ত্রীর মোবাইল নম্বরটি সংশ্লিষ্ট সূত্র থেকে পাঠানো হয়। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই মন্ত্রীর মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) হাতে আসে। সিডিআর দেখে মন্ত্রী অবাক হয়ে প্রশ্ন করেন, "কীভাবে সম্ভব"। তিনি আরও যোগ করেন, "তাহলে তো কেউ নিরাপদ নয়।"