বাংলাদেশ

বাংলাদেশের সর্বশেষ খবর ও ঘটনাপ্রবাহ

ডাকসু সংগ্রহশালায় বিতর্কিত ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ডাকসু সংগ্রহশালায় বিতর্কিত ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের তৎকালীন গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহ এবং আবদুল মালেকের ছবি রাখাসহ অন্যান্য আইন-বিধি লঙ্ঘনের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৭ অপরাহ্ণ
কাবিননামায় পূর্ববর্তী বিয়ের তথ্য বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

কাবিননামায় পূর্ববর্তী বিয়ের তথ্য বাধ্যতামূলক করতে হাইকোর্টের রুল

বিয়ের ক্ষেত্রে বর-কনের আগের বিয়ে, বিদ্যমান বিয়ে, সন্তান ও জাতীয় পরিচয়পত্রের তথ্য কাবিননামায় উল্লেখ বাধ্যতামূলক করার বিষয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৬ অপরাহ্ণ
ভাইভার নম্বর বাড়ালে জীবন দিয়ে প্রতিহত: শিবির সভাপতি

ভাইভার নম্বর বাড়ালে জীবন দিয়ে প্রতিহত: শিবির সভাপতি

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হুঁশিয়ারি দিয়েছেন, চাকরির ভাইভার নম্বর বাড়ানোর আইন পাস করা হলে তা জীবনের ঝুঁকি নিয়েও প্রতিহত করা হবে।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪২ অপরাহ্ণ
বগুড়া/দুই বছরেও হয়নি সেতু, ড্রামের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার

বগুড়া/দুই বছরেও হয়নি সেতু, ড্রামের ভেলায় ঝুঁকিপূর্ণ পারাপার

দুই বছর আগে শুরু হয়েছিল সেতুর নির্মাণকাজ। ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ কোটি টাকা। ৯৬ মিটার দীর্ঘ সেতুটি নির্মিত হলে করতোয়া নদী পারাপারে অবসান হওয়ার কথা ছিল দীর্ঘদিনের দুর্ভোগের। কিন্তু দুই বছর পার হলেও...

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪০ অপরাহ্ণ
কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে আওয়ামী লীগ নেতা

কুলিয়ারচরে হাতকড়াসহ পালিয়ে আওয়ামী লীগ নেতা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর হাতকড়া পরা অবস্থাতেই পালিয়ে গেছেন আওয়ামী লীগ নেতা মো. রেনু মিয়া।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩৯ অপরাহ্ণ
দুদকে হাজির না হয়ে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান

দুদকে হাজির না হয়ে ৩০ দিনের সময় চাইলেন সাবেক সেনাপ্রধান

দুর্নীতির অভিযোগে দুদকে তলব সত্ত্বেও সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ হাজির হননি; তিনি ৩০ দিনের সময় চেয়ে আবেদন করেছেন।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩২ অপরাহ্ণ
দুই মন্ত্রীর উপস্থিতিতে লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি, আহত ৫

দুই মন্ত্রীর উপস্থিতিতে লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতি, আহত ৫

লালমনিরহাটে দুই মন্ত্রীর উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলের জেরে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে, যাতে পাঁচজন আহত হয়েছেন।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৩২ অপরাহ্ণ
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের নামে ভুয়া মন্তব্য প্রচার

আসিফ নজরুল ‘লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা)’ ও ‘ইউনূস সরকারে গিয়ে ভুল করেছি’—এমন মন্তব্য টক শোতে করেননি। ভিন্ন বক্তব্যের সঙ্গে দাবি জুড়ে দেওয়া হয়েছে।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৫ অপরাহ্ণ
টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, কিশোর উদ্ধার

টেকনাফে মানবপাচারকারীদের ২০ আস্তানা ধ্বংস, কিশোর উদ্ধার

টেকনাফে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মানবপাচারকারীদের ২০টি আস্তানা ধ্বংস করা হয়েছে। এ সময় চকরিয়া থেকে অপহৃত ১৬ বছর বয়সি এক কিশোরকে উদ্ধার এবং পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:২৪ অপরাহ্ণ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে সোমবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে ব্যাপক ধোঁয়া রয়েছে।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৯ অপরাহ্ণ
ফরিদপুরে পদ্মায় ইট-ব্লক বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরে পদ্মায় ইট-ব্লক বাঁধা নারীর মরদেহ উদ্ধার

ফরিদপুরের পদ্মা নদীতে ইট ও সিমেন্টের ব্লক বেঁধে অজ্ঞাতপরিচয় এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের সন্দেহ প্রকাশ পেয়েছে।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৮ অপরাহ্ণ
এক দিনে ১ হাজার ৭৩৩ ডেঙ্গু রোগী, মৃত ৮

এক দিনে ১ হাজার ৭৩৩ ডেঙ্গু রোগী, মৃত ৮

চলতি বছরে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৭৩৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বছরজুড়ে মৃতের সংখ্যা ১৫৭-এ দাঁড়িয়েছে।

১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:১৭ অপরাহ্ণ