চুয়েটে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবি
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবি এবার চোখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ কর্মসূচি হয়।