‘আরিয়ানকে এনে দাও’—গাড়িচাপায় ৬ বছরের ছেলেকে হারিয়ে কাঁদছেন মা
মাদারীপুরে ইট ভাঙার মেশিনবাহী গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাদারীপুরে ইট ভাঙার মেশিনবাহী গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে সদর উপজেলার নয়াচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হওয়ার পর জামালপুরের বাড়ির উঠানে পাশাপাশি রাখা হয় চারটি খাটিয়া, পরে দাফন সম্পন্ন হয়।
বাসচাপায় একই পরিবারের চারজন নিহতের পর জামালপুরের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি।
পেশায় রাজমিস্ত্রি মোফাজ্জল হোসেন অন্তত দুই দশক ধরে গাজীপুরের শ্রীপুরে পরিবার নিয়ে থাকেন। তাঁরা জামালপুরে গ্রামের বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে আজ শুক্রবার তিনি মা, মেয়ে ও নাতিকে নিয়ে গাজীপুরে ফিরছিলেন।
মোটরসাইকেলে জুমার নামাজ আদায় করতে মসজিদে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। দুর্ঘটনার বিকট শব্দ শুনে তিনি মোটরসাইকেল ঘুরিয়ে ঘটনাস্থলে আসেন।
গাজীপুরের ভবানীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন ও মাছ ব্যবসায়ী দিরু মিয়া নিহত হন। মেয়ের বিয়ের বাজার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন লোকমান হোসেন।
বরিশালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন কিশোর নিহত, দুর্ঘটনায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
লালমনিরহাটে ট্রাকের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত, সাতজন আহত। ট্রাকটি দোকানে ঢুকে যায়।
চট্টগ্রামের পটিয়ায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পহেলা বড়ুয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা নন্দন বড়ুয়া (৪৫) এবং দুই শিশু গুরুতর আহত হয়েছে। আজ রোববার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পটিয়া-পাঁচুরিয়া-কালারপোল সড়কের কোলাগাঁও কাচারী পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সৌদি আরবে বাসচাপায় বাবার যখন মৃত্যু হয়, তখন তিন বছরের শিশু ছিলেন কায়সার হামিদ (২৫)। দেশে তাঁর বাবার লাশ আনাও সম্ভব হয়নি। দুই দশক পর একই ভাবে বাসচাপায় মৃত্যু হয়েছে কায়সার হামিদের।
দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বাক্প্রতিবন্ধী মেহেদী হাসান ডোমার সরকারি কলেজের বিএ (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি নির্মাণশ্রমিকের কাজ করতেন।
রাজধানীর ভাটারার সাঈদনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী ও বনানী এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরেক আরোহী নিহত হন।
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন।
সুনীল কান্তি দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার নাথপাড়ায়। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া তাঁর মেয়ের নাম ঈশা রানী দাশ (১২)। বিদ্যালয়ে টিফিনের বিরতিতে পাশের মহাসড়ক পেরিয়ে শিঙাড়া কিনতে দোকানে যাচ্ছিল ঈশা। এ সময় চট্টগ্রামমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়।
চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের চারজনের মৃত্যুতে শোকের ছায়া
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া সেতুর ঢালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। সড়কের রেলিংয়ে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় আহাজারি থামছে না স্বজনদের।
গতকাল রাত আটটার দিকে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে আলিমের মৃত্যু হয়। পরিবারের সদস্যরা জানান, বিয়ের পাত্রী দেখার জন্য কর্মস্থল থেকে ছুটি নিয়ে সেই বাসে বাড়িতে ফিরছিলেন আলিম।
ফেনীতে একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। গতকাল রোববার রাতে ফেনী সদরের লালপোল এলাকার স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেত্রী মেঘলা মুক্তাকে ধাক্কা দেওয়া গাড়িটি ও এর চালককে আটক করেছে পুলিশ। তবে থানা-পুলিশের তদন্তে অসহযোগিতার অভিযোগ তুলেছেন মেঘলা
শুক্রবার সকালে বগুড়ার শিবগঞ্জে জয়পুরহাট–মোকামতলা আঞ্চলিক মহাসড়কে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে যায়।
ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানায় দাঁড়িয়ে আছে তিনতলা একটি ভবন। বাইরে থেকে দেখলে মনে হবে, এটি একটি সচল হাসপাতাল।