গাজীপুর সিটিতে আট জোনে আট রঙের ই-রিকশা চলবে
গাজীপুর সিটি করপোরেশন এলাকাকে আটটি জোনে ভাগ করে ই-রিকশার জন্য আটটি আলাদা রং নির্ধারণ করা হচ্ছে। নির্দিষ্ট জোনের বাইরে রিকশা চলাচল নিষিদ্ধ হবে এবং কিউআর কোডযুক্ত নম্বর প্লেটের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা হবে।