সাত ইসলামি দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে রোববার বৈঠক
সাত ইসলামি দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে রোববার ফটিকছড়িতে হেফাজতের বৈঠক।
সাত ইসলামি দলের ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে রোববার ফটিকছড়িতে হেফাজতের বৈঠক।
আরও তিনটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গত ছয় মাসে ৩ হাজার ৩২৩ জন চিকিৎসক বদলি হওয়ার তথ্য সামনে এসেছে। এর মধ্যে ঢাকা ও আশপাশের জেলায় বদলির হার সবচেয়ে বেশি। ভুক্তভোগী চিকিৎসকরা রাজনৈতিক হয়রানির অভিযোগ করলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এটি চিকিৎসক সংকট নিরসনের জন্য নিয়মিত প্রশাসনিক কার্যক্রম।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি এখনও নিশ্চিত নয়। তিনি মনে করেন, এ ব্যাপারে ভারতীয় সরকারও একটি জটিল পরিস্থিতির মধ্যে রয়েছে।
কথায় বলে, রাজনীতিতে যতিচিহ্ন নেই। আজ যা অসম্ভব মনে হচ্ছে, নিবু নিবু; একদিন তা আবার দাবানল হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সরকারের সমালোচনার পাশাপাশি বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা না করে দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় তদন্ত ও জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানিয়েছে জামায়াত।
জ্বালানি মূল্যবৃদ্ধির সমালোচনা করে গোলাম পরওয়ার রাষ্ট্রকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচালনার আহ্বান জানিয়েছেন।
ঢাকার বিভিন্ন স্থানে গাড়িতে আগুন, সিএনজিচালিত অটোরিকশা ও ট্রেনে অগ্নিসংযোগের ঘটনার দিকে ইঙ্গিত করে রিজভী বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরাজিত শক্তি সাহস ও উৎসাহ পাচ্ছে।
জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরোনো প্রেম ছিল, সেই প্রেম আবারও জেগে উঠেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বইটির সবচেয়ে উপেক্ষিত, অথচ চিন্তার খোরাক জোগানো অংশটি শুরু হয়েছে পঞ্চম অধ্যায় থেকে।
বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে রাষ্ট্র টিকবে না। বিরোধী দলগুলোকে ন্যূনতম বোঝাপড়ায় কাজ করতে হবে।
নাসিরুদ্দিন হোজ্জার একটি পুরোনো গল্প মনে পড়ে গেল। একদিন গাছের ডালে বসে দা দিয়ে সেই ডালই কাটছিলেন হোজ্জা। তা দেখে এক পথচারী চেঁচিয়ে বলল, ‘আরে, করছ কী? তুমি তো পড়ে যাবে!’ খানিক পর হোজ্জা সত্যিই ডাল ভেঙে মাটিতে পড়ে গেলেন। তখন পথচারীর উদ্দেশে তিনি বললেন, ‘ভাই, তুমি তো দেখছি ভবিষ্যৎ জানো। বলো তো, আমি কবে মারা যাব?’
ফরিদপুরে যৌন উত্তেজকসহ বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
চীনের ৭৭তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশে চিঠি দেন।
ঢাবিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর তিন দিনব্যাপী জাতীয় কাউন্সিল শুরু হয়েছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়ন করছে এবং গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তারা বড় ফ্যাসিস্ট শক্তিতে পরিণত হতে পারে।
জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বিএনপির কর্মকাণ্ডের কারণে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে ফাটল ধরেছে। তিনি সরকারের গণবিচ্ছিন্নতার কথা তুলে ধরেন এবং এমপিদের অতিরিক্ত সুবিধা না নেওয়ার ঘোষণা দেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর সুমন এমপি কাউখালীতে বিএনপির বিক্ষোভ মিছিলে বলেন, এক পরিবারে বিভিন্ন রাজনৈতিক ধারণা নিয়ে কাজ করা সম্ভব নয় এবং ফ্যাসিবাদীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে।
সৌদি আরবের ৯৬তম জাতীয় দিবস উপলক্ষে ঢাকায় সৌদি দূতাবাসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি সৌদি বাদশাহকে অভিনন্দন চিঠি দেন।
বিরোধী দলগুলোর সমালোচনা করে রিজভী বলেন, বৈশ্বিক সংকটের কারণে আজকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করা হয়েছে। কিন্তু তারা সেটাকে বিবেচনায় না নিয়ে অপপ্রচার চালাচ্ছে।
বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. দিলারা চৌধুরী মুক্তকণ্ঠের 'আলাপনে' বলেছেন, রাজনৈতিক দলগুলোতে গণতন্ত্রের অভাব রয়েছে এবং এটি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তেলের মূল্যবৃদ্ধির কারণে সম্ভাব্য যে অভিঘাত তৈরি হতে পারে, তা কীভাবে কমানো যায়, সে জন্য আমরা কাজ করছি।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলের ভূমিকায় থাকা রাজনৈতিক দলগুলো আত্মস্বীকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। তিনি রাজধানীতে বাস ও ট্রেনে আগুন দেওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ তুলে ধরে এই মন্তব্য করেন।