বিসিএস প্রশ্নপত্র ফাঁস: পিএসসি প্রোগ্রামার কৌশিক দেবনাথ কারাগারে
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পিএসসি প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মামলায় পিএসসি প্রোগ্রামার কৌশিক দেবনাথের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলাকালে গালিগালাজের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রতিশোধের বদলে তিনি তরুণদের সঠিক পথ দেখানো এবং ক্ষমার আহ্বান জানিয়েছেন।
কলকাতায় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ৪৬টি প্রেসক্লাবের সদস্যরা মিছিল করেছেন; পাশাপাশি দেশবিরোধীদের বিরুদ্ধে বিজেপির তিরঙ্গা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভারতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। চুক্তি লঙ্ঘন করে শিক্ষার্থীদের আটক করায় পুনরায় দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।
ভারতের আলোচিত মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন ধর্মেন্দ্র প্রধান। তবে আন্দোলনের সময় তিনি দুইবার পদত্যাগের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। তবে পরিস্থিতির গতিপ্রকৃতি ও গো
দেশজুড়ে ছড়িয়ে পড়া নজিরবিহীন ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। চিকিৎসাবিজ্ঞানে ভর্তির ‘নিট’ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাক্ষেত্রে দুর্নীতির দায়ে তার পদত্যাগের মূল দাবি জানিয়ে আসছিলেন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত সেই আন্দোলনের তীব্র চাপে পদ
ভারতে নিট-ইউজির প্রশ্নফাঁসের ঘটনায় চলমান আন্দোলন ও বিক্ষোভের মুখে শিক্ষাসচিব বিনীত জোশিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তার স্থলাভিষিক্ত হয়েছেন নরেশ পাল গাঙ্গওয়ার। বৃহস্পতিবার (২৩ জুলাই) গভীর রাতে জারি করা কেন্দ্রীয় সরকারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে
এদিন পার্লামেন্ট প্রাঙ্গণে বিরোধী দলের পার্লামেন্ট সদস্যরা বিক্ষোভও করেছেন
শুধু ভারত বা বাংলাদেশ নয়, গোটা দক্ষিণ এশিয়ায় তরুণ-নেতৃত্বাধীন আন্দোলনের ঢেউ বইছে। শ্রীলঙ্কায় ২০২২ সালের অর্থনৈতিক সংকটে তরুণদের আন্দোলনে সরকারের পতন ঘটে। নেপালেও একই ধরনের যুব আন্দোলন সংঘটিত হয়েছে।
পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ডিজিটাল কারসাজি এবং উত্তরপত্রের অন্যায্য মূল্যায়নের শাস্তির বিধান রেখে সংসদে ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল–২০২৬’ পাস হয়েছে।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এবার এইচএসসি পরীক্ষা ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে হবে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
ভারতে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের শঙ্কায় সাময়িকভাবে মেসেজিং অ্যাপ টেলিগ্রাম বন্ধ করেছে সরকার।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতের নিট-ইউজি ২০২৬ পরীক্ষা বাতিল হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তদন্তের জন্য সিবিআইকে দায়িত্ব দিয়েছে। শিগগির নতুন তারিখ ঘোষণা করা হবে।
এসএসসি পরীক্ষা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও গুজব রোধে মূলধারার গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ও জোরালো ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত দুজনসহ মোট ৯ জনকে আটক করেছে পুলিশ।
রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত অভিযোগে একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে নগরের একটি রেস্তোরাঁ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।