অচল দুই পা উপেক্ষা করে গাছ ছাঁটাইয়ে জীবন লড়ছেন কামাল
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কিশোরগঞ্জের কটিয়াদীর কামাল হোসেন গাছ ছাঁটাইয়ের মাধ্যমে সাত সদস্যের পরিবারের ভরণপোষণ করছেন।
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে কিশোরগঞ্জের কটিয়াদীর কামাল হোসেন গাছ ছাঁটাইয়ের মাধ্যমে সাত সদস্যের পরিবারের ভরণপোষণ করছেন।
সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) পথচলার ৩০ বছর পূর্তি উদ্যাপন করেছে।
গ্রেপ্তার আসামি রবিউল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এ বিষয়ে কথা বললে আমরা শুনি, নোটে ‘ব্রেইল মার্ক’ দেওয়া আছে। নোটে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চিহ্নের ব্যবস্থাই নেই, এমন দাবি করছি না।
সপ্তাহের প্রথম কর্মদিবস। অফিসের সবাই কাজে ব্যস্ত। একটি ডেস্কে তাকাতেই চোখ আটকে গেল।
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে সরকারি চাকরিজীবীরা মাসে তিন হাজার টাকা করে ভাতা পাবেন।
শরিফুল তাঁর কলমের নাম দিয়েছেন ‘গ্রিন ইকোনমি’। তাঁর মতে, এই কলম অনেকটাই পরিবেশবান্ধব।
প্রতিবন্ধিতা শুধু শারীরিক সীমাবদ্ধতা নয়। জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারবিষয়ক কনভেনশন অনুযায়ী, ব্যক্তির শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা ইন্দ্রিয়গত সীমাবদ্ধতা এবং সমাজের প্রতিবন্ধকতাপূর্ণ পরিবেশের মিথস্ক্রিয়ার ফলেই প্রতিবন্ধিতা তৈরি হয়।
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মিজান নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে এখন সেখানেই একটি চাকরির সুযোগ চান।
টাঙ্গাইলের মির্জাপুরের দুই প্রতিবন্ধী ভাইবোনের দুর্বিষহ জীবনযাত্রা; খাবার না পেলে উপোস থাকতে হয় তাদের।
জীবনে হঠাৎ নেমে আসা অন্ধত্ব বা পক্ষাঘাতের মতো কঠিন পরিস্থিতিতে পরিবার ও ব্যক্তিকে মানসিক সাহস জোগাতে সমবেদনা সাহিত্যের এক বিশেষ ধারা গড়ে উঠেছিল তখন।
বিদ্রূপে যোগ দিয়ে অনলাইন মব করে কোনো ব্যক্তির মানসিক স্বাস্থ্যের বারোটা বাজিয়ে ফেলা যেন এক মজার খেলা! ভুক্তভোগী বেশির ভাগ মানুষ তখন নিজেকে গুটিয়ে নেয়।
দীর্ঘ দুই যুগের অপেক্ষার পর অবশেষে বিদ্যুতের আলো জ্বলেছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার ‘অন্ধের টেক’-এ। সম্প্রতি সেখানে একটি ঘরে বিদ্যুতের মিটার সংযোগ দেওয়া হয়েছে।
ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুকলেস আলী (৫২) পরিবারের আয়ের প্রধান ভরসা।
জয়পুরহাট আদালত চত্বরে ফটোকপির দোকান চালিয়ে স্বাবলম্বী হয়েছেন জন্মগতভাবে বাক্প্রতিবন্ধী তিন ভাই। দক্ষতা ও আন্তরিকতায় অর্জন করেছেন সবার আস্থা।
শারীরিক প্রতিবন্ধকতা ও দারিদ্র্য জয় করে উচ্চশিক্ষা লাভ করলেও কর্মসংস্থানের সুযোগ পাননি কিশোরগঞ্জের দুই ভাই-বোন। যোগ্যতার ভিত্তিতে চাকরির সুযোগ পেতে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আকুতি জানিয়েছেন।
সমাজসেবা অধিদপ্তরের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তির অনলাইন আবেদন ১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত চলবে।
চোখে দেখতে পান না, তবু ভিক্ষা নয়-দিনাজপুরের বিরামপুরে ১৮ বছর ধরে বাদাম বিক্রি করে সম্মানের সঙ্গে সংসার চালাচ্ছেন রাজু আহমেদ।
কর্মসংস্থানের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলাসহ সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই তাঁদের নিয়োগ দেওয়া হয়।
২০১৪ সালে পাঁচ শিক্ষার্থী নিয়ে শুরু। এখন ৮০ বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পাচ্ছে শিক্ষা, চিকিৎসা-সহায়তা ও পুনর্বাসনের সুযোগ।
পাবনার সাঁথিয়ায় বুদ্ধি ও বাক্প্রতিবন্ধী নারীকে (৩০) ধর্ষণচেষ্টার অভিযোগ গ্রাম্য সালিসে ‘জুতার ২০টি বাড়ি’ দিয়ে মীমাংসার চেষ্টা করা হয়েছে।
মেথিকান্দা রেলস্টেশন এলাকার বাসিন্দারা নিহত ওই নারীকে ববি বেগম হিসেবে চিনলেও তাঁর আসল নাম ওয়াহিদা বেগম। বাড়ি বগুড়ায়।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া একটার দিকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে ববি বেগমের মৃত্যু হয়।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের জরিপ বলছে, দেশের মোট জনগোষ্ঠীর ২ দশমিক ৮ শতাংশ প্রতিবন্ধী।