নেত্রকোনার গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, আহত আনসার সদস্য
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখায় দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভবনের কোনো ক্ষতি হয়নি।
নেত্রকোনার দুর্গাপুরে গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখায় দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এক আনসার সদস্য আহত হয়েছেন, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় ভবনের কোনো ক্ষতি হয়নি।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। বরিশালের গৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ ও মহাসড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
খুলনার শিববাড়ি মোড়ে তারেক রহমানের সফর উপলক্ষে স্থাপিত ‘সবার আগে বাংলাদেশ’ তোরণে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও হামলাকারীরা পালিয়ে যায়।
টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন এবং ওভারব্রিজ থেকে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির সাথে এর সংশ্লিষ্টতার সন্দেহ করছে।
যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপে চালক রাজিব দগ্ধ এবং সহকারী হৃদয় আহত হয়েছেন। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।
গাজীপুরের ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা, যা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে বাঁশের চেরা বোঝাই ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ এবং গাছের গুঁড়িতে আগুন দেওয়ার পৃথক দুটি ঘটনা ঘটেছে।
পটুয়াখালীর গলাচিপায় একই রাতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পেট্রোল বোমাসদৃশ কাচের বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে বিদ্যালয়গুলোর দেয়ালে পোড়া দাগের সৃষ্টি হয়েছে। পাশাপাশি দুটি বিদ্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান লিখে গেছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়
রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল ও এরিয়া অফিসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে জানালার কাচ ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
মানিকগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ের পাশ থেকে জ্বলন্ত একটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহীদ রফিক সড়ক থেকে এটি উদ্ধার করা হয়।
নাটোরের বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসের প্রধান ফটকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৩টার দিকে এই ঘটনাটি ঘটে।
খুলনা নগরভবনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ চালক আলী অপিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তাকে মুসলমানপাড়া এলাকা থেকে আটক করা হয়।
খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার ধামরাইয়ে নাশকতা ও মিছিলের প্রস্তুতির সময় ৪টি ককটেল ও ৩টি পেট্রোল বোমাসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রাথমিক তদন্তের তথ্যের সাথে বিরোধী দলের দাবির অমিল থাকায় সংসদে তীব্র উত্তেজনা ও হইচই সৃষ্টি হয়।
রাজশাহীতে টাকা ভাঙতি না দেওয়াকে কেন্দ্র করে আবদুল বারী (৪০) নামে এক মুদি দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনদের দাবি, হামলাকারীরা প্রথমে পেট্রোল বোমা ছুড়ে তার দোকানে আগুন দেয়, পরে বাইরে বেরিয়ে...