পশ্চিমবঙ্গের উপনির্বাচনে শাসক দলের বিরুদ্ধে বিরোধীদের হেনস্তার অভিযোগ
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম-রেজিনগরের উপনির্বাচনে বিরোধীরা শাসক দলের প্রশাসনিক প্রভাবের অভিযোগ তুলেছে।
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম-রেজিনগরের উপনির্বাচনে বিরোধীরা শাসক দলের প্রশাসনিক প্রভাবের অভিযোগ তুলেছে।
পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও নাম বাদ পড়ার পর জমা হওয়া আবেদনের নিষ্পত্তিতে ১২ বছরের বেশি সময় লেগে যেতে পারে বলে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্ন থেকে ঐতিহাসিক রাইটার্স বিল্ডিং বা মহাকরণে ফিরছে। পূজার আগেই মুখ্যমন্ত্রীসহ ছয় মন্ত্রীর দপ্তর চালুর উদ্যোগ। ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয় মহাকরণ থেকে হাওড়ার নবান্নে সরিয়ে নিয়েছিলেন।
দীর্ঘ বিরতির পর আবার জুটি হয়ে কাজ করছেন পশ্চিমবঙ্গের তারকা দেব ও শুভশ্রী। গতকাল সন্ধ্যায় দেবের সঙ্গে কিছু ছবি পোস্ট করেন শুভশ্রী, যা ৪৫ মিনিটে ১৮ হাজার প্রতিক্রিয়া অর্জন করেছে।
ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অভিযোগে ভারত ও পশ্চিমবঙ্গ সরকারকে নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
দলের অভ্যন্তরীণ ভাঙনের জেরে জোড়া ফুল প্রতীক হারিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ৬ অক্টোবর পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার কথা।
পশ্চিমবঙ্গে অমিত শাহর সফরের সময় সরকারি কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছে পুলিশের শীর্ষস্থানীয় মুসলমান কর্মকর্তাদের।
পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের উদ্যোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জীবনী নিয়ে বাংলা কমিক বই প্রকাশিত হবে। রাজ্যের প্রায় ৬৯ লাখ শিশুর হাতে এই বই তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতীক 'জোড়া ফুল' কে পাবে, তা নিয়ে দ্বন্দ্ব এখনো সমাধান হয়নি। দুই পক্ষই আলাদাভাবে এই প্রতীক দাবি করে নির্বাচন কমিশনে আবেদন করেছে।
অর্থনীতিবিদ অমর্ত্য সেন এক সময়ে হিন্দু দেবতা রামকে মূলত উত্তর ভারতের দেবতা হিসেবে চিহ্নিত করে বলেছিলেন, পশ্চিমবঙ্গের জন্য রয়েছেন দেবী দুর্গা।
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থী হিসেবে নিহত ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মা হাসি রানী রথকে মনোনয়ন দিয়েছে। মঙ্গলবার হলদিয়ায় মনোনয়নপত্র জমা দেন তিনি।
পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন। বিভিন্ন দল প্রার্থী ঘোষণা করলেও তৃণমূলের দুই শিবিরের মধ্যে জোড়া ফুল প্রতীক নিয়ে বিবাদ চলছে।
ইসলামি অভিবাদন জানানোর পর সামাজিক মাধ্যমে তোপের মুখে পড়েন আইপিএস বুশরা বানো। পরদিনই তাঁকে বদলি করায় শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
ভারতের পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা পরিচালনায় অনিয়ম ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ জারি করা হয়েছে।
প্রধানমন্ত্রীর জন্মদিন ও কর্মজীবনের রজতজয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গে ২০ দিনের উৎসবের আয়োজন করেছে সরকার, যার সমালোচনা চলছে।
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার পশু জবাইয়ের ওপর কড়া শর্ত আরোপ করায় বন্ধ হয়েছে কসাইখানা, মাংসের বাজারে সংকট।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্গাপূজার বদলে শারদোৎসব লেখার বিরুদ্ধে নির্দেশ দিয়েছেন। তিনি জানিয়েছেন, বামপন্থী দলগুলোর স্টলে শারদোৎসব লেখা যাবে না, সেখানে দুর্গোৎসব লিখতে হবে।
পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মধ্যে 'জোড়াফুল' নির্বাচনী প্রতীক কার নিয়ন্ত্রণে থাকবে, তা নিয়ে বিরোধ চূড়ান্ত রূপ নিয়েছে। বিষয়টি নিষ্পত্তির জন্য ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিদের দিল্লিতে তলব করেছে। আগামী শনিবার আলাদাভাবে এই দুই পক্ষের সাথে শুনানি অনুষ্ঠিত হবে।
রেজিনগর ও নন্দীগ্রাম আসনে ৬ অক্টোবর উপনির্বাচন। রেজিনগরে তৃণমূলের হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থিতা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কলকাতায় এবার রেড রোডের ঐতিহ্যবাহী পূজা কার্নিভাল বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; ঘোষণা করা হলো পূজার নতুন নিয়মাবলী।
পশ্চিমবঙ্গে খাদ্যনিরাপত্তা অভিযানে ১৭টি রেস্তোরাঁ বন্ধ। কলকাতাসহ রাজ্যজুড়ে পচা, বাসি ও ভেজাল খাবার উদ্ধারের ঘটনা ঘটেছে।
ভারতের নেশামুক্ত কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গের বালুরঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে প্রায় দুই লাখ বোতল ফেনসিডিল রোলার চালিয়ে ধ্বংস করা হয়েছে।
পশ্চিমবঙ্গের বীরভূমের রামপুরহাটের কুসুম্বা গ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের (৩১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।