গুম প্রতিরোধ বিল ও ট্রাইব্যুনালের সংঘাত নেই: আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গুম প্রতিরোধ বিল ও ট্রাইব্যুনালের কার্যক্রমের মধ্যে কোনো সংঘাত থাকবে না বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গুম প্রতিরোধ বিল ও ট্রাইব্যুনালের কার্যক্রমের মধ্যে কোনো সংঘাত থাকবে না বলে দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন।
জাতীয় সংসদে আরও চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সংক্রান্ত প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এর আগে রোববার ১০টি কমিটি গঠিত ও একটি পুনর্গঠিত হয়।
স্বাস্থ্যমন্ত্রীর তথ্যমতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী দেশে ৮৯ হাজার চিকিৎসকের প্রয়োজন হলেও বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩০ হাজার ৩১১ জন।
জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকারি হাসপাতালে চিকিৎসকের শূন্য পদ ১১ হাজার ৪৯৫টি। এছাড়া হামের প্রাদুর্ভাব, জাকাত তহবিল, নৌযান শুমারি ও দুর্ঘটনার তথ্যও প্রকাশ করা হয়।
গুমকে সুনির্দিষ্ট অপরাধ হিসেবে চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তির বিধান করে এবং মানবাধিকার সুরক্ষা জোরদার করে আইনি স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে। এ ছাড়া সম্পত্তি...
জাতীয় সংসদে ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে।
বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রাষ্ট্রীয় মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা। এরমধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।
জাতীয় সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর রয়েছে, ঠিক সেই সময়ে আন্দোলনের নামে রাজপথে লংমার্চ করার মতো কর্মসূচি গণআকাঙ্ক্ষার পরিপন্থি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।...
নানা ঘটনায় সমালোচিত ও বিতর্কিত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ...
দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘২০০৬ সালের পর আজ আবার এ মহান সংসদে দাঁড়িয়ে শুধু...
বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত হওয়ার পর থেকে সংসদ অধিবেশনে অংশ নেননি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (জিএম নজরুল ইসলাম)। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয়...
সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্বে আসনসংখ্যার অনুপাতে ভাগ না পাওয়ায় জাতীয় সংসদে ক্ষোভ জানিয়েছে বিরোধী দল। বুধবার রাতে নতুন ১০টি কমিটি অনুমোদনের পর এ নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তর্ক হয়। একপর্যায়ে...
বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত আটটি তারকা চিহ্নিত প্রশ্নের সবগুলোই সরকারি দলের সদস্যদের থেকে আসায় আপত্তি জানিয়েছেন। স্পিকার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণায় আগামী কয়েক মাসে জাতীয় সংসদ ভবন সোলার সিস্টেমে চালু হবে। নবায়নযোগ্য শক্তি প্রসারে ১০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যান ও বিভিন্ন প্রণোদনা ঘোষণা করা হয়েছে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, জ্বালানি সংকট মোকাবিলা ও স্বনির্ভরতা অর্জনে বহুমাত্রিক পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। অভ্যন্তরীণ গ্যাস উৎপাদন বৃদ্ধি, এলএনজি টার্মিনাল স্থাপন এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে নেওয়া হয়েছে ঐতিহাসিক পদক্ষেপ।
জাতীয় সংসদের স্পিকার ও ভারতীয় হাইকমিশনারের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, সংসদীয় সহযোগিতা ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের সিদ্ধান্ত তাঁর ওপর ছেড়ে দেওয়ার কথা বললেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আইপিইউ মহাসচিব অ্যান্ডা ফিলিপ সফর শেষে আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে তিনি বিভিন্ন ঊর্ধ্বতন রাজনৈতিক ও সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন এবং জাতীয় সংসদ ভবন ও জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শেখ হাসিনা শাসনামলে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে উঠেছে বলে অভিযোগ তুলেছেন।
বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল শীঘ্রই চালু করার প্রস্তুতি চলছে। জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি ৯০২ কোটি টাকার প্রয়োজনীয় অর্থ, ওআরএটি কাজের অগ্রগতি এবং যাত্রীসেবা উন্নয়নের বিভিন্ন পদক্ষেপের কথা জানান।
বিরোধী দলীয় সদস্যরা লিখিত বক্তব্যে বিলের তীব্র সমালোচনা করে কমিটির আলোচনায় অংশগ্রহণ বন্ধ ঘোষণা দিয়েছেন।
সালাহউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রীর পাশের আসনে বসানোর বিষয়টি তাঁর রাজনৈতিক ও সরকারি অবস্থানের কারণে গুরুত্ব পাচ্ছে।
সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকার প্রবর্তনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপিত হয়েছে। প্রস্তাবিত সংশোধনীতে নতুন ১২২এ ও ১২২বি ধারা সংযোজন করে এই ধরনের দানের সম্পর্ক নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।