কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষকের নিখোঁজ ছেলের লাশ জঙ্গল থেকে উদ্ধার
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) লাশ আজ শনিবার উদ্ধার করা হয়েছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের নিখোঁজ ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিমের (১৩) লাশ আজ শনিবার উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রামের সন্দ্বীপে রাতের আঁধারে শ্রমিক দলের এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের পণ্ডিতের হাটের দক্ষিণে নীড বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
দেশে ডেঙ্গুর প্রধান বাহক এডিস ইজিপ্টাই। অন্যদিকে এডিস অ্যালবোপিকটাস ডেঙ্গুর পাশাপাশি চিকুনগুনিয়ার বাহক। অর্থাৎ দুটির কামড়েই ডেঙ্গু আক্রান্তের ঝুঁকি রয়েছে।
রশিদুজ্জামান বলেন, ‘আমরা অনুরোধ করেছি পার্শ্ববর্তী দেশকে—অতিসত্বর শেখ হাসিনাসহ তাঁর দোসরেরা যাঁরা পালিয়ে আছেন, তাঁদের আমাদের কাছে ফেরত দেওয়া হোক।’
কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন হাসান বানু। তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের আমিরাবাদ এলাকার বাসিন্দা মো. নুরুন্নবীর স্ত্রী। ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে সিরাজুম মুনিরার মৃত্যু হয়েছে।
কুতুবদিয়ায় স্রোতের টানে ভেসে যাওয়া কুকুর উদ্ধার
ঢাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করতে গিয়ে দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার শিশুটিকে হাসপাতালের কেবিনে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা বলছেন, শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা দিতে হবে।
কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা নাজমা আকতার। জন্ম থেকেই তাঁর বাঁ হাত নেই। এলাকার মানুষ তাঁর মা-বাবাকে বলতেন, ‘ও তো প্রতিবন্ধী। ওরে দিয়ে কিছু হবে না।’ তবে তিনি দমে যাননি। কটু কথা উপেক্ষা করেই তিনি পড়াশোনা চালিয়ে গেছেন।
কক্সবাজারে শিখো–মুক্তকণ্ঠের আয়োজনে এসএসসির জিপিএ–৫ সংবর্ধনা অনুষ্ঠিত
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী মিজান নানা প্রতিকূলতা পেরিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে এখন সেখানেই একটি চাকরির সুযোগ চান।
মর্টার তৈরির আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থী। চলতি বছর ১১ থেকে ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার একটি হোটেলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
নোয়াখালীর হাতিয়া উপজেলার জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার অভিভাবক সমাবেশ চলাকালে ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
চট্টগ্রামে হামে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে অবস্থানকালে সংক্রমিত হয়েছে। আক্রান্ত শিশুদের ৫৯ দশমিক ৪ শতাংশের ক্ষেত্রে স্বাস্থ্যসেবা কেন্দ্র বা হাসপাতালে অবস্থানকালে হামে সংক্রমণের তথ্য পাওয়া গেছে।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা বিএনপির নেতা–কর্মীদের বিরুদ্ধে সংসদ সদস্য রুমিন ফারহানার দুই সমর্থকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
আগামী মাসে সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল নূর জাহানের (২২)। এর আগেই তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। অনাগত শিশুটিও ভূমিষ্ঠ হতে পারল না।
হাসপাতালের বিছানায় শুয়ে আছে ১১ বছরের শিশুটি। শরীরজুড়ে ক্ষত। কোথাও শুকিয়ে আসা রক্তের দাগ। মাথায় একাধিক সেলাই। পিঠ ও দুই পায়েও গভীর ক্ষত। দুর্বল শরীর নিয়ে ঠিকমতো উঠে বসার অবস্থাও নেই।
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় চুরি হয়ে যাওয়া একটি গরু স্থানীয় এক বিএনপি নেতার গোয়াল থেকে উদ্ধার হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকা থেকে পুলিশ গরুটি উদ্ধার করে। এ ঘটনায় দলের ওই নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিএনপি।
পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়ে টানা ২৬ ঘণ্টারও বেশি সময় গ্যাসের সরবরাহ বন্ধ রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকেরা।
সুনীল কান্তি দাশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠার দোকান এলাকার নাথপাড়ায়। সড়ক দুর্ঘটনায় নিহত হওয়া তাঁর মেয়ের নাম ঈশা রানী দাশ (১২)। বিদ্যালয়ে টিফিনের বিরতিতে পাশের মহাসড়ক পেরিয়ে শিঙাড়া কিনতে দোকানে যাচ্ছিল ঈশা। এ সময় চট্টগ্রামমুখী একটি বাস তাকে ধাক্কা দেয়।
কক্সবাজার সৈকত থেকে জাপানের আইচি নাগোয়ায়, যেভাবে এশিয়ান গেমসে সার্ফার ফাতেমা ও মান্নান
সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে যুবকের দুই হাত বাঁধা। তাঁর পিঠের ওপর তুলে দেওয়া হয়েছে ছয়-সাতটি ইট। ইটের ভারে কাত হয়ে আছেন তিনি। এর মধ্যেই চলছে পিটুনি। কেউ চুল টানছেন, কেউ মুখে ঘুষি মারছেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলে আস্তানা গড়ে তোলা এবং ট্র্যাকিং (অবস্থান) এড়াতে বিদেশি প্রযুক্তির সাহায্য নেওয়ায় চট্টগ্রামের ‘সন্ত্রাসী’ মোহাম্মদ রায়হানকে ধরা যাচ্ছে না বলে জানিয়েছে র্যাব। গতকাল সোমবার নগরের চান্দগাঁও ক্যাম্পে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় র্যাব-৭-এর নবনিযুক্ত অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শিক্ষক মুঠোফোন মাটিতে রেখে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙছেন। এ সময় শিক্ষার্থীরা জড়ো হয়ে দেখছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে বেলা সাড়ে তিনটার দিকে তালা খুলে দেওয়া হয়। এরপর প্রক্টরের গাড়িতে হল থেকে বের হয়ে যান প্রাধ্যক্ষ।