চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হল সংসদের ভিপিকে ছাত্রদল নেতার হুমকি, অডিও ভাইরাল
গতকাল সোমবার রাত আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের অতীশ দীপঙ্কর হলে এই ঘটনা ঘটে। ওই হলের ছাত্র সংসদের ভিপি রিপুল চাকমাকে এই হুমকি দেওয়ার অভিযোগ উঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক শেখ নাসিম উদ্দিনের বিরুদ্ধে। হুমকি দেওয়ার সময় ঘটনাস্থলে হলের এক আবাসিক শিক্ষকও উপস্থিত ছিলেন বলে জানান রিপুল চাকমা।