প্রচ্ছদ/চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রাম বিভাগ

মোট 3643 টি সংবাদ · পৃষ্ঠা 10 / 152

প্রসববেদনা নিয়ে হাসপাতালে মা

প্রসববেদনা নিয়ে হাসপাতালে মা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের ঘটনা এটি। সাত বছর বয়সী শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। লাশ অর্ধগলিত হওয়ায় কোনো আলামত খুঁজে পাচ্ছে না পুলিশ।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৫১ অপরাহ্ণ
দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ

দুই বছর পর চাঁদপুরের সেলিম খান ও তাঁর ছেলের লাশ

জুলাই গণ-অভ্যুত্থানকালে জনতার পিটুনিতে মারা যাওয়া চাঁদপুরের আলোচিত সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম খান ও তাঁর ছেলে চিত্রনায়ক শান্ত খানের লাশ কবর থেকে তোলার নির্দেশ দিয়েছেন আদালত।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৮ অপরাহ্ণ
ঘরে ঘুমিয়ে ছিল কিশোর, সকালে লাশ মিলল ধানখেতে

ঘরে ঘুমিয়ে ছিল কিশোর, সকালে লাশ মিলল ধানখেতে

ঘর থেকে ১০০ গজ দূরে ধানখেতের পাশের রাস্তা থেকে নাঈমের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২২ অপরাহ্ণ
উপাচার্যকে কেন সরানো হলো, যৌক্তিক ব্যাখ্যা চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

উপাচার্যকে কেন সরানো হলো, যৌক্তিক ব্যাখ্যা চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম। উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষকেরাও। শিক্ষকদের এক মানববন্ধন কর্মসূচি থেকে উপাচার্যকে সরানোর যৌক্তিক ব্যাখ্যা দাবি করা হয়েছে। এদিকে এক সংবাদ সম্মেলনে একই দাবি তুলেছেন শিক্ষার্থীরাও।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০৮ অপরাহ্ণ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যার বিচার দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতিম হত্যার বিচার দাবি শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপ্রতিম হত্যার বিচার দাবি করেছেন। হত্যার পেছনে কিশোর গ্যাংয়ের ক্ষোভ বা অন্য কারণ ছিল কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:৩৭ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের দুর্ভোগ ‘সইতে’ না পেরে মাইকিং, তবু বেহাল

ব্রাহ্মণবাড়িয়ায় সড়কের দুর্ভোগ ‘সইতে’ না পেরে মাইকিং, তবু বেহাল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের একটি সড়কের দুরবস্থা নিয়ে স্থানীয় এক বাসিন্দার করা মাইকিংয়ের ভিডিও কিছুদিন আগে ফেসবুকে ছড়িয়ে পড়ে।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৪ অপরাহ্ণ
চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে মূল ফটকে শিক্ষার্থীদের তালা

চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে মূল ফটকে শিক্ষার্থীদের তালা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে ক্যাম্পাসের মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এরপর তাঁরা ক্যাম্পাস শাটডাউনের ঘোষণা দিয়েছেন।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৪ পূর্বাহ্ণ
এসপি, ওসিকে সতর্কবার্তা দিয়ে যা লিখলেন ‘সন্ত্রাসী’ রায়হান

এসপি, ওসিকে সতর্কবার্তা দিয়ে যা লিখলেন ‘সন্ত্রাসী’ রায়হান

পুলিশের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ মো. রায়হানকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিয়মিতই পোস্ট দিচ্ছেন তিনি। সর্বশেষ গতকাল সোমবার বিকেল ৫টা ৪৫ মিনিটে দেওয়া এক পোস্টে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলম ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামকে সতর্ক করেছেন তিনি। তাঁর দাবি, তাঁকে ফাঁসাতে প্রতিপক্ষের একটি পক্ষ রাতে দায়িত্ব পালন করা দুই পুলিশ সদস্যকে হত্যার পরিকল্পনা করছে।

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:৪৫ পূর্বাহ্ণ
৫৬ দিনের মাথায় চুয়েটে উপাচার্য পরিবর্তন, বিস্মিত শিক্ষক–শিক্ষার্থীরা

৫৬ দিনের মাথায় চুয়েটে উপাচার্য পরিবর্তন, বিস্মিত শিক্ষক–শিক্ষার্থীরা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) মাত্র ৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তন করা হয়েছে। গত ২৭ জুলাই উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমের জায়গায় নতুন উপাচার্য হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলম

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩১ অপরাহ্ণ
ফেনীতে শিখো-মুক্তকণ্ঠ জিপিএ–৫ পাওয়া কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে

ফেনীতে শিখো-মুক্তকণ্ঠ জিপিএ–৫ পাওয়া কৃতী সংবর্ধনা অনুষ্ঠানে

সকাল ৯টা থেকেই কৃতী শিক্ষার্থীরা আসতে শুরু করে মিলনায়তনে। সাড়ে সাত শ ধারণক্ষমতার মিলনায়তন সকাল ১০টার মধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৭:১৮ অপরাহ্ণ
অপ্রতিম হত্যাকাণ্ড: মা মনে করছেন নেপথ্যের কারণ দুটি

অপ্রতিম হত্যাকাণ্ড: মা মনে করছেন নেপথ্যের কারণ দুটি

সন্দেহের বিষয়গুলো এক সহকর্মীকে জানিয়েছেন অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:৪৬ অপরাহ্ণ
‘চালকেরা ভাড়া বাড়িয়ে সামলাবেন, আমরা কী করব’

‘চালকেরা ভাড়া বাড়িয়ে সামলাবেন, আমরা কী করব’

চট্টগ্রাম নগরের মুরাদপুর মোড়ে লালখান বাজারে যাওয়ার জন্য মোটরসাইকেল খুঁজছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ খোকন। তিনি জানান, এই পথে আগে সাধারণত ৮০ থেকে ১০০ টাকা ভাড়া দিতেন। আজ তাঁর কাছে চাওয়া হয় ১১০ টাকা।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৮ অপরাহ্ণ
চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের এক ঘণ্টা সড়ক অবরোধ

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মীদের এক ঘণ্টা সড়ক অবরোধ

ঢাকার কর্মসূচিতে পুলিশের লাঠিপেটার অভিযোগ এনে এর প্রতিবাদে প্রায় এক ঘণ্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ বেলা পৌনে দুইটার দিকে চট্টগ্রামের পটিয়ার কাগজীপাড়া মডেল মসজিদের সামনে তাঁরা মহাসড়ক অবরোধ শুরু করেন। বেলা পৌনে তিনটার দিকে মহাসড়ক থেকে সরে যান তাঁরা।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:১৮ অপরাহ্ণ
পাঁচ কিশোর-তরুণকে বেড়ানোর কথা বলে অপহরণ, আটকে রেখে চলে নির্যাতন

পাঁচ কিশোর-তরুণকে বেড়ানোর কথা বলে অপহরণ, আটকে রেখে চলে নির্যাতন

মুক্তি পাওয়া কিশোর–তরুণেরা অভিযোগ করেছেন, অপহরণের পর পাচারকারী সদস্যরা তাঁদের আটকে রেখে নির্যাতন করেছেন।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৯ অপরাহ্ণ
আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, পুলিশের এমন দাবি মানছেন না শিক্ষার্থীরা

আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা, পুলিশের এমন দাবি মানছেন না শিক্ষার্থীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দাবি, অপ্রতিম হত্যার পেছনে অন্য কোনো কারণ বা সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখতে হবে।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:২৩ অপরাহ্ণ
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার দুই আসামি চট্টগ্রামে গ্রেপ্তার

রাজধানী ঢাকার শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলার দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার রাতে জেলার সীতাকুণ্ডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৩৯ অপরাহ্ণ
কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু, বন্ধুদের আহাজারি

কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু, বন্ধুদের আহাজারি

সাইফুল ইসলাম সাজিদ শাহরিয়ারের সহপাঠী। দুজনের বাড়ি নরসিংদী জেলায়। একসঙ্গে বেড়ে উঠেছেন তাঁরা। দশম শ্রেণি পর্যন্ত পড়েছেন একই বিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সাজিদ চট্টগ্রামে চলে এলেও দুজনের বন্ধুতে ভাটা পড়েনি। একসঙ্গে বেড়াতে যেতে ভালোবাসতেন তাঁরা।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:০৬ অপরাহ্ণ
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুক পোস্টের পর চবি ছাত্রদল নেতাকে

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি নিয়ে ফেসবুক পোস্টের পর চবি ছাত্রদল নেতাকে

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে ফেসবুকে পোস্ট দেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় সংসদ। গতকাল সোমবার রাতে ওই ছাত্রদল নেতাকে শোকজ করা হয়।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৮ পূর্বাহ্ণ
দুই ভবনের আয়তন কাছাকাছি, ক্ষতিপূরণে দ্বিগুণ ফারাক

দুই ভবনের আয়তন কাছাকাছি, ক্ষতিপূরণে দ্বিগুণ ফারাক

স্থাপনার মূল্য নির্ধারণে এই ‘অসামঞ্জস্যের’ ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান বড় প্রকল্পে। প্রকল্পের আওতায় হিজড়া খালের প্রশস্ততা বাড়াতে নগরের কাতালগঞ্জ আবাসিক এলাকায় কনকচাঁপা ও বাদশা নূরী নামে দুটি ভবন ভাঙতে হবে। ভবন দুটির স্থাপনার ক্ষতিপূরণ মূল্য নির্ধারণ করেছে গণপূর্ত বিভাগের চট্টগ্রাম কার্যালয়।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২৯ পূর্বাহ্ণ
চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বিটিসিএলের শ্রমিক নিহত, আহত

চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় বিটিসিএলের শ্রমিক নিহত, আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ইউনিয়নের হাক্কানী ফিলিং স্টেশন এলাকায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক শ্রমিক নিহত হয়েছেন।

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৫২ পূর্বাহ্ণ
অদম্য নারী আমেনা যেভাবে সফল হলেন

অদম্য নারী আমেনা যেভাবে সফল হলেন

নিজের জীবনের সংগ্রামের স্বীকৃতি পেয়েছেন আমেনা বেগম। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং মহিলাবিষয়ক অধিদপ্তরে শ্রেষ্ঠ ‘অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন তিনি।

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০৬ অপরাহ্ণ
সরকারি ল্যাপটপ ছিনতাইয়ের মামলা করতে গেলেন, পুলিশ নিল ‘হারানো’র জিডি

সরকারি ল্যাপটপ ছিনতাইয়ের মামলা করতে গেলেন, পুলিশ নিল ‘হারানো’র জিডি

অস্ত্রের ভয় দেখিয়ে চট্টগ্রাম কাস্টম হাউসের এক কর্মকর্তার কাছ থেকে সরকারি ল্যাপটপ, মুঠোফোন, মানিব্যাগ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল সাতটার দিকে নগরের কোতোয়ালি থানার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১১ অপরাহ্ণ
র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলে র‍্যাগিংয়ের অভিযোগে ৯ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত শিক্ষার্থীরা সবাই ২০২৪-২৫ শিক্ষাবর্ষের। তাঁদের মধ্যে আটজন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের এবং একজন কম্পিউটারবিজ্ঞান ও কৌশল বিভাগের শিক্ষার্থী।

২০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ অপরাহ্ণ
চট্টগ্রাম বিভাগ - টপিক | মুক্তকণ্ঠ