ঝিনাইদহে সারের দাবিতে কৃষকদের ডিলার পয়েন্ট ঘেরাও
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সার বিতরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষকরা ডিলার পয়েন্ট ঘেরাও করেন। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় সার বিতরণ করা হয়।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সার বিতরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কৃষকরা ডিলার পয়েন্ট ঘেরাও করেন। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় সার বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন অভিযোগ করেছেন যে, জামায়াত বিএনপির ঐক্য নষ্ট করতে নানা চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের পেছনে জামায়াতের উসকানির কথা উল্লেখ করেন।
কালীগঞ্জ পৌরসভা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে হকার্স মার্কেট নির্মাণের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ রেলওয়ের কাছ থেকে ৫ দশমিক ৭০ একর জমি বরাদ্দ নেওয়া হয়েছে। ফুটপাতের ব্যবসায়ীদের পুনর্বাসন করে দ্রুত মার্কেট চালুর পরিকল্পনা রয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে চিকিৎসাধীন প্রসূতির মৃত্যুর অভিযোগে নিউ গরীব শাহ ক্লিনিক সিলগালা ও জরিমানা করেছে প্রশাসন।
কালীগঞ্জে বরাদ্দকৃত সার অন্য এলাকায় পাচারের অভিযোগে কাকিনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম নয়নকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেওয়ায় করতোয়া নদীর কালীগঞ্জ ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ঝিনাইদহের কালীগঞ্জে যশোর-ঝিনাইদহ মহাসড়কে গড়াই পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ভ্যানচালক রবিউল ইসলাম রবি গ্রেপ্তার হয়েছেন, যদিও আসামিপক্ষ বিয়ের দাবি করছে।
ঝিনাইদহের কালীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়া ও তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে কিশোরীর সন্ধান পাওয়া যাচ্ছে না।
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে জামাইয়ের কুড়াল হামলায় শ্বশুর নিহত হয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।
ঝিনাইদহের কালীগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অপহরণের ঘটনায় জিসান আহাম্মেদকে গ্রেপ্তার ও উদ্ধার করা হয়েছে। এছাড়া বিকাশ ডিস্ট্রিবিউটরকে হামলার ঘটনায় জহির হোসেন ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা শুক্রবার ভোরে ঝটিকা মিছিল করলে পুলিশ তদন্ত শুরু করেছে।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঝিনাইদহের কালীগঞ্জ থেকে সাবেক ইউপি সদস্য মো. সজলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ক্লিনিক পরিচালক ইউসুফ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৯৪৬ সালে তিন টাকায় কেনা ‘র্যালি’ ব্র্যান্ডের বাইসাইকেলটি ৮০ বছর পরও সচল রেখেছেন যশোর ও ঝিনাইদহের একই পরিবারের সদস্যরা—জড়িয়েছে তিন প্রজন্মের স্মৃতি ও ভালোবাসা।
লালমনিরহাটের কালীগঞ্জে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক ইউসুফ আলীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
লালমনিরহাটের কালীগঞ্জে জমি বিরোধের জেরে ওমান প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে ইউনিয়ন কৃষক দল সভাপতি শাহ আলমের বিরুদ্ধে। এতে প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
ঝিনাইদহের কালীগঞ্জে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে চিরকুটের মাধ্যমে শৌচাগারে ডেকে যৌন নিপীড়নের অভিযোগে বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুরের কালীগঞ্জে রড-সিমেন্ট ব্যবসায়ীর বাড়িতে ঢুকে দুর্বৃত্তদের হামলায় গৃহবধূ কামরুন্নাহার আক্তার নিহত এবং ব্যবসায়ী ও তার মেয়ে গুরুতর আহত হয়েছেন।
লালমনিরহাটের কালীগঞ্জে আদালতের রায়ে ২৬ বছর পর কাকার কাছ থেকে পৈতৃক ৫৬ শতাংশ জমি উদ্ধার করলেন স্নাতক ডিগ্রিধারী যুবক মিজানুর রহমান।
ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি ডিলারদের কাছে সারের স্বল্পতা এবং খোলা বাজারে অতিরিক্ত দামে বিক্রির ফলে আমন চাষিরা চরম সংকটে পড়েছেন।
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে বন্ধুকে বাঁচাতে গিয়ে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।