জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের
ইরানের আইআরজিসি দাবি করেছে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। জর্ডান জানিয়েছে, আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ইরানের আইআরজিসি দাবি করেছে, জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। জর্ডান জানিয়েছে, আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলায় হতাহত। পাল্টা জবাবে হুমকি দিয়েছে ইরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ছয় মাসের যুদ্ধে ইরানের অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। নিষেধাজ্ঞা ও অবরোধে বৈদেশিক বাণিজ্য কমেছে, বেড়েছে মূল্যস্ফীতি ও মানুষের জীবনযাত্রার সংকট।
প্রেসিডেন্ট ট্রাম্পের সন্ত্রাসবিরোধী সাবেক উপদেষ্টা জো কেন্ট পডকাস্টার টাকার কার্লসনকে এ আশঙ্কার কথা বলেছেন।
মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও ভূমিকা নিয়ে প্রশ্নও ক্রমেই জটিল হয়ে উঠছে।
এই নতুন উত্তেজনার লক্ষ্য সামরিক বিজয় নাও হতে পারে। বরং তেহরানের মূল উদ্দেশ্য হবে আঞ্চলিক জ্বালানি সরবরাহে একটি তীব্র ধাক্কা দেওয়া।
ইরান চলতি অর্থবছরের প্রথম চার মাসে তেল বিক্রি থেকে ৭৫০ কোটি ডলার আয় করে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও বাজেট লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয় তেহরান।
গত সপ্তাহে দ্য গার্ডিয়ান-এ 'ইরানজুড়ে কারাগার ও বন্দিশালায় থাকা সহযোদ্ধা অ্যাকটিভিস্ট, শিক্ষার্থী, চিন্তাবিদ, শ্রমিক, শিল্পী ও অপরাপর রাজবন্দীদের' উদ্দেশে লেখা একটি খোলা চিঠি প্রকাশিত হয়েছে।
ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম দায়িত্ব নেওয়ার পরই তাঁকে সবচেয়ে গুরুতর সিদ্ধান্তগুলোর একটি নিতে হচ্ছে।
কিন্তু ছয় মাস পর এখন স্পষ্ট যে সেই প্রত্যাশা পূরণ হচ্ছে না। বরং দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য, তার প্রভাব সামাল দেওয়ার জন্য অনেকেই প্রস্তুতি নিচ্ছেন।
হরমুজ প্রণালি বন্ধ ও কঠোর নিষেধাজ্ঞার পরও ইরানের অর্থনীতি ভেঙে পড়েনি কেন? কেন্দ্রীভূত ব্যবস্থা, তেল রপ্তানি ও জনজীবনের ওপর পড়া ভারী প্রভাব নিয়ে বিশ্লেষণ।
ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকে ডলারভিত্তিক বৈশ্বিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরাকের অভিজ্ঞতা সেই চাপ প্রয়োগের সম্ভাব্য কৌশল দেখাচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালির সব মাইন মার্কিন নৌবাহিনী সরিয়ে ফেলেছে বা নিষ্ক্রিয় করেছে।
গোপনে মস্কো সফরে গেছেন সিআইএ প্রধান জন র্যাটক্লিফ; এর আগে ইরানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে সব দেশকে বলেছে যুক্তরাষ্ট্র।
ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিণাম নিয়ে গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের সতর্কবার্তা উপেক্ষা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
গোয়েন্দা সংস্থার সতর্কতা এবং সামরিক কর্মকর্তাদের আপত্তি উপেক্ষা করে নেতানিয়াহুর পরামর্শে ইরানে হামলা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, যা এখন দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হয়েছে।
ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন। ট্যাংকার-ট্র্যাকিং বিশ্লেষকদের মতে, সমুদ্রপথে ইরানের অপরিশোধিত তেল রপ্তানির ৮০ শতাংশের বেশি যায় চীনে।
রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে, ৩১ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সামরিক পদক্ষেপকে সমর্থন করেন, যা মার্চ মাসের ৩৭ শতাংশের তুলনায় সর্বনিম্ন।
ইরান তাঁর এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইরান বলছে, তাদের প্রধান বাণিজ্যিক অংশীদারেরা ওয়াশিংটনের চাপের কাছে নতিস্বীকার করবে না।
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার পর তেলের দাম স্থিতিশীল রয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম সামান্য কমলেও ডব্লিউটিআই ক্রুডের দাম বেড়েছে।
ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেলা ৮০ লাখ টন বোমায় কাজের কাজ কিছুই হয়নি; বরং তা সেখানে কমিউনিস্টদের প্রতি সাধারণ মানুষের সমর্থন বাড়াতে সাহায্য করেছিল।
সংযুক্ত আরব আমিরাতের একটি কারখানায় দ্রুতগতিতে তৈরি হচ্ছে প্রতিরক্ষা ড্রোন, যা ইরানের ড্রোন ধ্বংস করতে সক্ষম। পাওয়ারাস নামের একটি মার্কিন স্টার্টআপ এই কারখানায় কম খরচে ড্রোন উৎপাদন করছে, যার লক্ষ্য মধ্যপ্রাচ্যের জরুরি চাহিদা মেটানো।
ইরানের অর্থনীতিকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্র বড় ধরনের অর্থনৈতিক বিধিনিষেধ ঘোষণা করেছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, ইরানের তেলসহ আয়ের সব উৎস লক্ষ্য করে এসব বিধিনিষেধ কার্যকর করা হবে এবং অন্য কোনো দেশ ও কোম্পানি যাতে তেহরানের সঙ্গে ব্যবসা করতে না পারে, তা নিশ্চিত করাই এর উদ্দেশ্য।