রাজধানীর আশপাশে সহিংসতা ছড়ানোর আশঙ্কায় নজরদারি বৃদ্ধি
রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুর এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও রূপগঞ্জকে ঘিরে নতুন করে রাজনৈতিক অস্থিরতার আশঙ্কা তৈরি হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় সহিংস কার্যক্রমে নামার প্রস্তুতি নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনলাইনে ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি