অস্ট্রেলিয়ায় কড়াকড়ি, উৎকণ্ঠায় বাংলাদেশি শিক্ষার্থীরা
অস্ট্রেলিয়ায় অভিবাসন নীতিতে বড় ধরনের কড়াকড়ি আরোপ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। নতুন নীতিমালায় বিদেশি শিক্ষার্থীদের এক ভিসা থেকে অন্য ভিসায় যাওয়ার সুযোগ বন্ধ করা, পরিবারের সদস্য আনার সুযোগ সীমিত করা এবং ভ্রমণ ভিসার অপব্যবহার রোধে বিধিনিষেধের কথা জানানো হয়েছে।