আজ রবিবার পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি হিসেবে খলিলুর রহমানের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকটের নবম বার্ষিকী সামনে রেখে এই জনগোষ্ঠীর জন্য যুক্তরাজ্যের সহায়তা নিয়ে উভয় পক্ষ আলোচনা করে। ব্রিটিশ হাইকমিশনের এক বার্তায় জানানো হয়, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অভিবাসনবিষয়ক পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে। বহুপক্ষীয় বিষয়গুলোর পাশাপাশি মানবিক ও অভিবাসন সহযোগিতার ক্ষেত্রে ঢাকা ও লন্ডনের অব্যাহত যোগাযোগের প্রতিফলন ঘটেছে এ বৈঠকে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ
৫ অক্টোবর, ২০২৬ এ ১২:৪০ পূর্বাহ্ণ