রিটার্ন ছাড়া সঞ্চয়পত্রের করের টাকা ফেরত পাবেন না; জমি–ফ্ল্যাট নামজারি নয়
বাজেটে রিটার্ন জমার বাধ্যবাধকতার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনা হয়েছে; যা কিছু ক্ষেত্রে করদাতাদের ওপর চাপ বাড়াতে পারে, আবার কিছু ক্ষেত্রে করদাতাদের সুবিধা হবে।
বাজেটে রিটার্ন জমার বাধ্যবাধকতার ক্ষেত্র বাড়ানোর পাশাপাশি আরও কিছু পরিবর্তন আনা হয়েছে; যা কিছু ক্ষেত্রে করদাতাদের ওপর চাপ বাড়াতে পারে, আবার কিছু ক্ষেত্রে করদাতাদের সুবিধা হবে।
কর নেই ভাইবোনের দেওয়া টাকা, মরণব্যাধির চিকিৎসা খরচ, পেনশন আয়ে। এ ছাড়া কৃষি আয়ে ৫ লাখ টাকা পর্যন্ত ছাড় এবং বেসরকারি চাকরিজীবীর করের হিসাবে ছাড়।
এ মৌসুমে যাঁরা প্রথম আয়কর রিটার্ন দেবেন, তাঁদের ন্যূনতম কর এক হাজার টাকা। এখন অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ পাঁচ হাজার টাকা।
আয়কর রিটার্ন জমার সময় বাড়ল আবার
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) করদাতাদের ভোগান্তি কমাতে ও আয়কর প্রক্রিয়া সহজ করতে অনলাইনে আয়কর রিটার্ন (ই-রিটার্ন) জমার ব্যবস্থা চালু করেছে। এখন আর দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বা কর অঞ্চলে না গিয়েই ঘরে বসে মাত্র কয়েক মিনিটে অনলাইনে রিটার্ন জমা দেওয়া সম্ভব। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার জন্য সঠিক
সোয়া এক কোটি টিআইএনধারির মাঝে গতবার ৪৭ লাখ করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন। রিটার্ন দাখিলে সাধারণ ভুলগুলো এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে এনবিআর।
আগামী ১ জুলাই থেকে অনলাইনে রিটার্ন দেওয়া যাবে। এখন থেকে সারা বছর রিটার্ন দেওয়া যাবে। আগে দিলে বেশি করছাড় পাবেন করদাতারা।
যাঁরা বিদেশে থাকার কারণে নির্ধারিত সময়ে আয়কর রিটার্ন দিতে পারেন না, প্রস্তাবিত বাজেটে তাঁদের রিটার্ন দেওয়ার সুযোগ রাখা হয়েছে। তিন ধরনের করদাতারা এ সুযোগ নিতে পারবেন।
আয়কর রিটার্ন জমার সময় গত ৩১ মার্চ শেষ হলেও এখনো জমা দেওয়া যাবে, তবে ২ শতাংশ সুদসহ জরিমানা দিতে হবে এবং কর রেয়াত মিলবে না। বকেয়া দুই বছরের রিটার্ন জমা সম্ভব। যাঁরা সময় বাড়িয়েছেন, তাঁদের জরিমানা হবে না।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আরও এক মাস বাড়িয়েছে। আগামী ১৫ মে পর্যন্ত রিটার্ন জমা দেওয়া যাবে। করনীতির দ্বিতীয় সচিব মো. একরামুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই ঘোষণা করা হয়েছে।
আগামী অর্থবছর থেকে সারা বছর আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে, আগে দিলে কর ছাড় পাওয়া যাবে। এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান এ তথ্য জানিয়েছেন। এবারের রিটার্ন জমার সময় আজ দিবাগত রাত ১২টায় শেষ হবে।
অনলাইনে রিটার্ন জমা দিতে হবে, তাই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির ঝামেলা নেই। এনবিআরের রিটার্ন জমার অনলাইন সিস্টেম ঈদসহ সব ছুটিতেও খোলা রাখা হয়েছে।