ফুটপাত দখল বন্ধে কঠোর অবস্থানে ডিএমপি, ১ এপ্রিল থেকে ভ্রাম্যমাণ আদালত
ডিএমপি বলেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে।
ডিএমপি বলেছে, রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব সীমানার বাইরে ফুটপাত ও সড়কের অংশ দখল করে কার্যক্রম পরিচালনা করছে।
শ্যামলীর রিং রোডে পুলিশের উচ্ছেদ অভিযান চলতেই ফুটপাত আবার দখল হয়ে যায়। অভিযান শেষ হওয়ার আগেই পুরোনো বিশৃঙ্খলা ফিরে আসে। কর্তৃপক্ষ নিয়মিত তদারকির প্রতিশ্রুতি দিয়েছেন।
রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কের ফুটপাত দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজের বিরুদ্ধে। অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
মিরপুরের শেওড়াপাড়ায় ফুটপাতের অবৈধ স্থাপনা সরাতে ডিএমপি অভিযান চালিয়েছে। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ অভিযানে স্থায়ী দোকানের বর্ধিত অংশগুলোর মালিকদের সতর্ক করা হয়। ডিসি ছানোয়ার হোসেন জানান, এলাকা নিয়মিত নজরদারি করা হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ মেট্রোরেল স্টেশনগুলোর নিচের ফুটপাত এখনো হকার ও ভ্রাম্যমাণ দোকানের দখলে। এতে স্টেশনে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা।
হকার নীতিমালাকে স্বাগত জানালেও বাস্তবায়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আইপিডি। অপরিকল্পিত পুনর্বাসন জনদুর্ভোগ বাড়াতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সারা দেশের জন্য সমন্বিত নীতিমালা ও কঠোর ব্যবস্থার আহ্বান জানিয়েছে।
ডিএমপির উচ্ছেদ অভিযানে চতুর্থ দিনে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা এবং ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ১ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চলছে। ফুটপাত-সড়ক দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাভারে ফুটপাত দখল ও তীব্র যানজটের কারণে হাসপাতালে পৌঁছাতে দেরি হওয়ায় সড়কে জন্ম নেওয়া প্রিম্যাচিউর নবজাতকের মৃত্যু হয়েছে।
বগুড়া শহরের ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের অভিযানকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের সঙ্গে স্বেচ্ছাসেবকদের উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার (২২ জুলাই) রাতে চাঁদনী বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে রাখা মালামাল সরাতে গেলে স্বেচ্ছাসেবকদের সঙ্গে ব্যবসায়ীদের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এ
নগরের সড়ক ও বিপণিবিতানের সামনে হকার বসানো নিষিদ্ধ করা হয়েছে। ফুটপাত বা সড়ক দখল করে ব্যবসা করলে সংশ্লিষ্ট হকার ও দোকানমালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর সড়ক-ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদে অভিযানের শেষ দিনে ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা এবং ৯ জনকে কারাদণ্ড দিয়েছে। বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছে ডিএমপি।
শ্যামলীর রিং রোডে পুলিশ অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে। ফুটপাত দখলকারী দোকান উচ্ছেদ, অবৈধ পার্কিংয়ে মামলা ও জরিমানা করা হয়েছে। ডিএমপির ম্যাজিস্ট্রেট মো. আল-ফয়সাল নেতৃত্ব দিয়েছেন।