রেললাইনে পানি জমে ষোলশহরে আটকে পর্যটক এক্সপ্রেস
রেললাইনে পানি জমে থাকার কারণে প্রায় এক হাজার যাত্রী নিয়ে ষোলশহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।
রেললাইনে পানি জমে থাকার কারণে প্রায় এক হাজার যাত্রী নিয়ে ষোলশহরে আটকে আছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস।
সকাল সোয়া ৬টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি। দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করে।
ভারী বর্ষণে পাঁচ দিন বন্ধ থাকার পর আজ রোববার বেলা ১টা ৩৫ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে পর্যটক এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে পুনরায় শুরু হলো কক্সবাজার রুটে ট্রেন চলাচল।
এর আগে গতকাল মঙ্গলবার রাতে একই পথে বাতিল করা হয় পর্যটক এক্সপ্রেসের যাত্রা।
যাত্রা বাতিলের আগে যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে যেতে শুরু করেন। অনেকেই গন্তব্য পৌঁছাতে বিকল্প হিসেবে সড়কপথে কক্সবাজারের উদ্দেশে রওনা দেন।
ঢাকার কমলাপুর থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেসে চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে যাত্রীদের ভোগান্তি ও অনিশ্চয়তার কথা জানিয়েছেন ভ্রমণকারীরা।