রেললাইনের ওপর পানি জমে থাকার কারণে চট্টগ্রাম নগরের ষোলশহরে আটকে পড়েছে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস। ট্রেনটিতে প্রায় এক হাজার যাত্রী রয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি এই স্থানে এসে আটকে পড়ে। বেলা সোয়া তিনটায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত ট্রেনটি সেখানে অবস্থান করছে। তবে ট্রেনটি পুনরায় কখন যাত্রা শুরু করবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলতে পারছেন না রেলওয়ের কর্মকর্তারা।






