সংস্কারে পিছু হটলে সরকারের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে
দেশের অর্থনীতি জটিল সময় পার করছে, তবে প্রবাসী আয় ভালো। আইএমএফের সংস্কার শর্ত থেকে পিছু হটলে সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। রাজস্ব ও ব্যাংক খাতের অধ্যাদেশগুলো আইনে রূপান্তর জরুরি।
দেশের অর্থনীতি জটিল সময় পার করছে, তবে প্রবাসী আয় ভালো। আইএমএফের সংস্কার শর্ত থেকে পিছু হটলে সরকারের বিশ্বাসযোগ্যতা নষ্ট হবে। রাজস্ব ও ব্যাংক খাতের অধ্যাদেশগুলো আইনে রূপান্তর জরুরি।
ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার না করলে দেশকে অনেক বেশি মূল্য চুকাতে হবে বলে সাবেক অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সতর্ক করেছেন। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো সংশোধন সম্ভব হলেও সংস্কার থেকে পিছিয়ে যাওয়া যৌক্তিক নয়। আইএমএফ কর্মসূচি ও আন্তর্জাতিক সহযোগিতার জন্য এগুলো জরুরি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বেসরকারি খাত পরামর্শক কাউন্সিলের প্রথম সভায় ব্যবসায়ীরা সরকারি নীতি সিদ্ধান্তে তাঁদের অংশগ্রহণের দাবি জানান। শনিবার তেজগাঁওয়ে অনুষ্ঠিত সভায় বিনিয়োগ বাড়ানো, বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ, বন্দর সুবিধা ও ব্যাংক সংস্কারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন। প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন।
বাংলাদেশ ব্যাংক ৩০ জুনের মধ্যে সব মার্চেন্ট পয়েন্টে বাংলা কিউআর চালুর নির্দেশ দিয়েছে। গতকাল বুধবার জারি নির্দেশনায় প্রযুক্তিগত সমস্যা সমাধান ও আন্তঃলেনদেন নিশ্চিত করতে বলা হয়েছে। ১ জুলাই থেকে এটি বাধ্যতামূলক হবে।
অন্তর্বর্তী সরকারের আমলে ১১টি গ্রুপ নিয়ে তদন্ত শুরু। ৬টির ‘পাচার করা’ টাকা খুঁজতে চুক্তি করেছে ১০ ব্যাংক।
দুদকের মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের জামিন আবেদন নামঞ্জুর করেছে ঢাকার মহানগর আদালত। তাঁর অবরুদ্ধ ব্যাংক হিসাব ও জব্দকৃত সম্পত্তি মুক্তির দাবিও প্রত্যাখ্যাত হয়েছে। মামলায় জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার বিশ্লেষক ম্যাডিসন কার্টরাইট সতর্ক করেছেন, ট্রাম্প একতরফাভাবে ইরান যুদ্ধ থেকে সরতে পারবেন না। স্থায়ী চুক্তিতে ইসরায়েল ও ইরান উভয়কেই অন্তর্ভুক্ত করতে হবে। মধ্যপ্রাচ্য সংঘাত অন্তত জুন পর্যন্ত চলতে পারে।
দেশের বিভিন্ন স্থানে নির্বাচিত মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে অর্থ সহায়তা দেবে ইস্টার্ন ব্যাংক লিমিটেড বা ইবিএল।
বেসরকারি সাউথইস্ট ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
নিজের প্রতিষ্ঠানের কর্মচারীকে ভুয়া ব্যবসায়ী সাজিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই অর্থ বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তাঁর স্ত্রী রুখমিলা জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
শুধু এটিএম বুথের পাশাপাশি পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংক, অনলাইন পেমেন্ট গেটওয়ে ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে (এমএফএস) নিরবচ্ছিন্ন লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আগে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই ১০ কোটি টাকা নেওয়া যেত। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে কেন্দ্রীয় ব্যাংক এই সীমা বাড়িয়েছে।