সন্ধ্যায় সারা দিনের খবর
চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
চোখ বুলিয়ে নিন সারা দিন মুক্তকণ্ঠ অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।
তিন সেকেন্ডের ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে পারে লাখো মানুষের পর্দায়। বিমানবন্দরে তারকার পোশাক হয়ে উঠতে পারে শিরোনাম। জিম থেকে বের হওয়ার দৃশ্য পেতে পারে লাখো ভিউ।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সিইওরা কোম্পানির মধ্যম সারির কর্মীর চেয়ে গড়ে ৩১২ গুণ আয় করেছেন।
শরীর, মনের শক্তি, কাজের সক্ষমতা ও দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সঙ্গে খাদ্য সরাসরি সম্পর্কিত। আত্মিক একাগ্রতা, ঘুম, মনস্তাত্ত্বিক রূপ ও দৈনন্দিন আচরণের ওপরও খাবারের প্রভাব সুদূরপ্রসারী।
ডারউইন টেস্টে ইনিংসে ৬ উইকেট নেওয়া জশ হ্যাজলউড ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের ঘুরে দাঁড়ানোর গুরুত্বকেই সামনে আনলেন। আগামীকাল সারা দিন ব্যাটিং করে শেষ দিনে লড়াইয়ের সুযোগ তৈরি করার কথাও বলছেন অস্ট্রেলিয়ার এই পেসার।
ধামরাইয়ে রাইস মিলের যন্ত্রাংশ চুরির সন্দেহে শঙ্কর মণ্ডল নামে এক যুবককে মারধর করা হয়। আর্থিক সংকটে উন্নত চিকিৎসা না পেয়ে সাত দিন পর তার মৃত্যু হয়েছে।
নীলফামারীর ডিমলা থানায় ডিউটি অফিসারের কক্ষের ছাদের পলেস্তারা খসে পড়ে আহত হয়েছেন এএসআই মো. মসলিম উদ্দিন; ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি কম্পিউটার।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘ক্রিয়েটর স্টুডিও’ অ্যাপে কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ, দর্শকসংখ্যা বাড়ানো এবং অনুসারীদের সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাস করা আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা অ্যাপটি ব্যবহার করতে পারবেন।
গবেষণা অনুযায়ী কারসিনোজেন বৈশিষ্ট্য থাকা কিছু খাবার—প্রক্রিয়াজাত মাংস, অতিরিক্ত প্রক্রিয়াজাত শর্করা, ট্রান্সফ্যাট, নাইট্রেট-নাইট্রাইটসযুক্ত প্রিজারভেটিভ, তামাক, কীটনাশকমিশ্রিত শাকসবজি ও অ্যালকোহল—ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।
ডেলয়েটের ‘২০২৬ জেন–জি অ্যান্ড মিলেনিয়াল সার্ভে’ অনুযায়ী তরুণদের কাছে কেবল বেতন নয়, কাজের পরিবেশ, মানসিক স্বস্তি ও জীবন-ভারসাম্যও বেশি গুরুত্বপূর্ণ।
ইসরাত এখনো বুঝতে পারছে না তার মায়ের কখন কী হবে। সমাজসেবা কর্মকর্তা শিশু দুটির জন্য রাজশাহীর ‘এসওএস’ শিশু পল্লিতে কথা বলে রেখেছেন।
ডাচ্-বাংলা ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে আবেদনে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে।