পঞ্চগড়ে মাদক বিক্রির দায়ে তিনজনের ছয় মাসের কারাদণ্ড
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক বিক্রির সময় তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে (২১ জুলাই) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবী এ রায় দেন।