কুড়িগ্রামের প্রত্যন্ত চরে শিক্ষার আলো ছড়াচ্ছে 'আলোর পাঠশালা'
নদীভাঙন ও দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের মুক্তকণ্ঠ চরে ২০০৫ সালে প্রতিষ্ঠিত 'আলোর পাঠশালা' নিরক্ষরতার অন্ধকার দূর করে শিক্ষার্থীদের মনে জাগিয়ে তুলেছে বড় হওয়ার স্বপ্ন।
নদীভাঙন ও দারিদ্র্যপীড়িত কুড়িগ্রামের মুক্তকণ্ঠ চরে ২০০৫ সালে প্রতিষ্ঠিত 'আলোর পাঠশালা' নিরক্ষরতার অন্ধকার দূর করে শিক্ষার্থীদের মনে জাগিয়ে তুলেছে বড় হওয়ার স্বপ্ন।
মৌলভীবাজারের রাজনগর এলাকায় বন্যাদুর্গতদের জন্য বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী মহিলা কল্যাণ সমিতি (বাফওয়া)।
নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় আটক হওয়া রোহিঙ্গা নারী ও শিশুকে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয়শিবিরে ফেরত পাঠানো হয়েছে।
যেকোনো সময় উদ্ধার অভিযানের জন্য বিমানবাহিনীর রেসকিউ দল ও হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১০৫তম ব্যাচের শিক্ষার্থীরা আজ টিএসসিতে গণত্রাণ ও তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করেছেন।
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাদুর্গত এলাকায় গত শুক্রবার ঘটেছে এ ঘটনা। মারা যাওয়া ওই ব্যক্তির নাম মোহাম্মদ ফোরকান। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। তাঁর বাড়ি উপজেলার জনার কেঁওচিয়া ইউনিয়নে। গত শুক্রবার বেলা তিনটার দিকে মারা যান তিনি। পরে রাতে তাঁর লাশ দাফন করা হয়।
চট্টগ্রামের বন্যাকবলিত বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম আমিরাবাদ মঙ্গলনগর বণিকপাড়া এলাকায় বন্যার পানি নামলেও বিধ্বস্ত ঘরবাড়ি নিয়ে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান সহজ করার ক্ষেত্রে খাগড়াছড়ির ‘স্বর্গের সিঁড়ি’ ছিল একটি অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ।
বান্দরবান সদর থেকে ৩২ কিলোমিটার দূরে রুমা উপজেলার রোয়াংছড়ি-রুমা সড়কের দুর্গম চান্দাপাড়ায় ১২ একর জমিতে আমের বাগান করেছিলেন বাগানি আতুইমং মারমা। বাগানটির দুই হাজার গাছে স্থানীয় জাতের রাংগোয়াই আমের ফলন এসেছে। প্রায় অর্ধেক গাছের আম পেকেও গেছে। তবে পাইকারি ব্যবসায়ীরা কেনার আগ্রহ দেখাননি। এ কারণে গাছ থেকে পাকা আম মাটিতে ঝরে পড়ে নষ্ট হচ্ছে। আম বিক্রি না হওয়ায় আতুইমং মারমা বড় লোকসানের মুখে পড়েছেন।
মেক্সিকোকে রোমাঞ্চকর ম্যাচে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ইংল্যান্ড। পাঁচ গোলের এই ম্যাচে ১০ জনে পরিণত হয়েছিল টমাস টুখেলের দল।
নেত্রকোনার দুর্গাপুরে মাদকবিরোধী অভিযানে হামলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাঁচজন সদস্য আহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার মাসকান্দা গ্রামের একটি বাড়ির পেছনের গ্রাম্য সড়কে এ ঘটনা ঘটে।