এর চেয়ে বেশি কিছু অর্থ খুঁজতে না যাওয়াই ভালো: পররাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে শেষশ্রদ্ধা জ্ঞাপনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অংশগ্রহণের অর্থ খুঁজতে না যাওয়াই ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
খালেদা জিয়াকে শেষশ্রদ্ধা জ্ঞাপনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের অংশগ্রহণের অর্থ খুঁজতে না যাওয়াই ভালো বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম বিদেশ সফর করলেন। মালয়েশিয়া হয়ে তিনি চীনে গিয়েছেন। প্রথম দেশ হিসেবে মালয়েশিয়া সফরকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন?
নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস শীর্ষ সম্মেলনের ‘আউটরিচ’ পর্বে অংশ নেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত, তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ঢাকা।
চীনে দুই বিশ্বনেতার অভ্যর্থনায় বাহ্যিক মিল থাকলেও কিছু সূক্ষ্ম পার্থক্য ছিল চোখে পড়ার মতো।
কূটনৈতিক পত্র দিয়ে আগাম অবহিত করার পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ ‘রহস্যজনক কারণে’ প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লিতে প্রবেশে বাধা দিয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও সৌদি উপপররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং সৌরবিদ্যুৎসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে সৌদি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে।
আমাদের ভারতকে প্রয়োজন, চীনকেও প্রয়োজন, আসিয়ান-সংশ্লিষ্ট অর্থনীতির সঙ্গে সম্পর্ক চাই, মুসলিম বিশ্বের সঙ্গে ঐতিহাসিক ও শ্রমবাজারভিত্তিক সম্পর্ক চাই, পশ্চিমা বিশ্বের সঙ্গে বাণিজ্য, শিক্ষা, প্রযুক্তি ও গণতান্ত্রিক সহায়তার সম্পর্ক চাই। এই বহুমুখিতা কোনো দোদুল্যমানতা নয়; বরং ছোট ও মাঝারি রাষ্ট্রের পরিণত কৌশল।
এই টেলিফোনালাপ নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান কূটনৈতিক সম্পৃক্ততার প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান না করে ভারতের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের উদ্যোগ বাংলাদেশের জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং সফর শেষে যে যৌথ ইশতেহার প্রকাশিত হয়েছে, তাতে স্পষ্ট, এই দুই দেশের সম্পর্ক এখন গুণগতভাবে নতুন স্তরে প্রবেশ করেছে।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গর। দুই পক্ষের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।