বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবিতে কক্ষে তালা
বরিশালের সিভিল সার্জন ডা. এস এম মনিরুজ্জামান শাহিনের নিয়োগের প্রতিবাদ ও অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় তার কক্ষের দরজায় প্রতীকীভাবে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী।