প্রশাসনে যোগ্য ও দক্ষদের দায়িত্ব দেওয়ার আহ্বান খোকন তালুকদারের
রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ দূর করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক দায়িত্ব বণ্টনের আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
রাষ্ট্রযন্ত্রে দলীয়করণ দূর করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনিক দায়িত্ব বণ্টনের আহ্বান জানিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
নীলফামারীর ডিমলায় নিজস্ব অর্থায়নে নির্মিত একটি কাঠের ব্রিজ পরিদর্শনের সময় সেটি ভেঙে পড়ে। এতে কয়েকজন নেতাকর্মী আহত হলেও অক্ষত রয়েছেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রংপুরে জামায়াতের ১১ জন সংসদ সদস্য বলেছেন, রংপুরের মানুষ কোন রাজনৈতিক দলকে ভোট দেবেন—তা তাঁদের গণতান্ত্রিক অধিকার; উন্নয়নের সঙ্গে রাজনৈতিক পছন্দকে শর্তযুক্ত করা যাবে না।
দিনাজপুরের নবাবগঞ্জে শেখ হাসিনা ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশালমিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকসহ কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের নামে মামলা হয়েছে।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দুটি পক্ষ। এক পক্ষের নেতৃত্বে আছেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমান।
হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা পুলিশে গোপালগঞ্জ জেলার বাসিন্দাদের তালিকা দাবি করেছেন সোনারগাঁ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সুনামগঞ্জের দিরাই পৌর শহরে বিএনপির সংসদ সদস্য নাছির চৌধুরীর সমাবেশের এক দিন পর দলের নামে আরেকটি সমাবেশ করেছেন তাঁর ছোট ভাই ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুক চৌধুরী।
ফরিদপুর জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির প্রথম সভায় হাসপাতালের পরিবেশ ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কমিটির সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
ঝালকাঠির বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের অনৈতিক কর্মকাণ্ড ও সুযোগসন্ধানী আচরণের সমালোচনা করে ‘খাই খাই’ বন্ধ করার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল।
নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীর পোশাক ও আচরণ নিয়ে ‘পকেটমার’ বলে কটাক্ষ করেছেন বিজেপি সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানৌত, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচার বন্ধ রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য রুমিন ফারহানা। সরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।