নিহত ১২ জনের মধ্যে আছেন মা–দুই মেয়ে, স্বামী-স্ত্রী
কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে এক পরিবারের মা ও তাঁর দুই মেয়ে আছেন। আরেক পরিবারের স্বামী-স্ত্রী আছেন।
কুমিল্লায় রেলক্রসিংয়ে বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের মধ্যে এক পরিবারের মা ও তাঁর দুই মেয়ে আছেন। আরেক পরিবারের স্বামী-স্ত্রী আছেন।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, কুমিল্লায় রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের জন্য রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে বরাদ্দ করেছে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে আগুনে পুড়ে চারজন মারা যান।
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনটি পণ্যবাহী যানবাহনের সংঘর্ষে ট্রাকের চালকের সহকারী নিহত হয়েছেন।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
ভগ্নিপতির কিডনি প্রতিস্থাপনের জন্য দিল্লি গিয়ে হোটেলে অগ্নিকাণ্ডে মারা গেছেন কুমিল্লার নুরুল আমিন; পরিবারের চার সদস্য আইসিইউতে চিকিৎসাধীন।
এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত
কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে সোমবার রাত পৌঁনে তিনটায় দিনাজপুর থেকে নোয়াখালীগামী চালবোঝাই ট্রাক খাদে পড়ে যায়। এতে সাত ধানকাটা শ্রমিক নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
কুমিল্লার চৌদ্দগ্রামে শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কুলে যাওয়ার পথে লরির চাপায় ১০ বছরের হাসিবুল ইসলাম নিহত হয়। তার চাচাতো বোন ও সহপাঠী মেহজাবিন আক্তার (১০) গুরুতর আহত। লরি জব্দ করা হয়েছে, চালক-সহকারী পলাতক।
কুমিল্লার দাউদকান্দিতে মেলা থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় চাচা-ভাতিজা আবদুল বারেক ও মো. মোস্তফা নিহত। আরও চারজন আহত, তাঁদের অবস্থা আশঙ্কাজনক। পুলিশের অনুমতিক্রমে লাশ বাড়ি নিয়ে গেছে স্বজনেরা।
পথে এক দুর্ঘটনায় চালকের সঙ্গে প্রাণ যায় ছোট ভাইয়ের। এমন পরিস্থিতিতে তাঁর লাশ দাফন না করেই সৌদি আরবে চলে যেতে হয়েছে বড় ভাই মেহেদীকে।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেন কুমিল্লার নাঙ্গলকোটে লাইনচ্যুত হয়েছে। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের আউটার সিগনালের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।