মাকে হোয়াটসঅ্যাপে ব্লক, ছয় মাস কথা বন্ধ—এরপরই ১০০ কোটি রুপির ছবির নায়িকা ভাগ্যশ্রী
বর্তমান সময়ের আলোচিত তেলেগু অভিনেত্রী ভাগ্যশ্রী বোর্সে জানিয়েছেন, অভিনয়ে আসার সিদ্ধান্ত নেওয়ার পর পরিবারের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এমনকি মা ছয় মাস তাঁর সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি, হোয়াটসঅ্যাপেও ব্লক করে দিয়েছিলেন।