স্পেনের ফুটবল তারকা লামিনে ইয়ামালের সঙ্গে তার প্রেমিকা ইনেস গার্সিয়া সান্তোসের রসায়ন এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সম্প্রতি মাঠে যখন বিশ্বকাপজয়ী লামিনে ইয়ামাল ও তার সতীর্থরা "ভিভা এসপানিয়া (স্পেন দীর্ঘজীবী হোক)!" স্লোগান দিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে মাঠে উপস্থিত হন ইনেস।

২১ বছর বয়সী ইনেস পেশায় একজন মডেল এবং ফ্যাশন ইনফ্লুয়েন্সার। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে তাকে কখনো ইয়ামালের কোকড়া চুলে বিলি কাটতে, আবার কখনো তার দিকে টিস্যু ছুড়ে মারতে দেখা গেছে। তবে গত রাতের ম্যাচে বিশ্ববাসী তার নতুন এক পরিচয় জানতে পারে—তিনি ১৯ বছর বয়সী ফুটবল সেনসেশন লামিনে ইয়ামালের প্রেমিকা। উল্লেখ্য, বিশ্বকাপে নিজের প্রথম গোলটি ইয়ামাল উৎসর্গ করেছেন এই ইনেসকেই।