জীবনযাপন
লামিনে ইয়ামাল উদ্‌যাপনের সময় ৩০৪ সংখ্যাটি দেখান কেন?
আপডেট: ২০ জুলাই ২০২৬, ১২: ২০
১ / ১০
গোল করলেই স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল আঙুল দিয়ে একটা সংখ্যা নির্দেশ করেন—৩০৪
ছবি: রয়টার্স
২ / ১০
অন্যদিকে ইয়ামালের বাবা মুনির নাসরাউইয়ের ইনস্টাগ্রাম আইডি ‘Hustle_Hard_304’। আইডির শেষের ৩০৪ সংখ্যাটি আদতে স্পেনের কাতালোনিয়ার মাতারো শহরের রোকাফোন্দা এলাকার পোস্টাল কোড ০৮৩০৪-এর শেষ তিন সংখ্যা। এ এলাকায়ই বেড়ে উঠেছেন ইয়ামাল
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৩ / ১০
রোকাফোন্দা শুধু একটি এলাকা নয়, ইয়ামালের পরিচয়ের অংশ। গোল করার পর দুই হাতের আঙুল দিয়ে ৩০৪ দেখিয়ে উদ্‌যাপন করেন তিনি। তাঁর বুটেও লেখা থাকে ‘এলওয়াই৩০৪’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৪ / ১০
বার্সেলোনা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, মানুষ জানুক তিনি কোথা থেকে উঠে এসেছেন। তাই ৩০৪ তাঁর কাছে নিজের শিকড়ের প্রতীক
ছবি: রয়টার্স
৫ / ১০
রোকাফোন্দা মাতারোর একটি শ্রমজীবী ও বহুসাংস্কৃতিক এলাকা। মরক্কো, ইকুয়েটোরিয়াল গিনিসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী পরিবার এখানে বসবাস করে। ইয়ামালের পরিবারও সেই গোষ্ঠীর অংশ
ছবি: উইকিমিডিয়া কমনস
৬ / ১০
ইনস্টাগ্রাম আইডির প্রথম অংশ ‘হাসল হার্ড’-এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা মুনির নাসরাউই কখনো দেননি। তাই এর প্রকৃত অর্থ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যায় না
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
দুবার চুরি হওয়া বিশ্বকাপ ট্রফিটির খোঁজ মেলেনি আজও
১৯ জুলাই ২০২৬
৭ / ১০
তবে ইংরেজি স্ল্যাংয়ে ‘হাসল হার্ড’ বলতে বোঝায়, কঠোর পরিশ্রম করে এগিয়ে যাওয়া বা সংগ্রাম করে নিজের জায়গা তৈরি করা। অনেকের ধারণা, অভিবাসী পরিবারের সংগ্রামী জীবনের প্রতিফলন হিসেবেই মুনির শব্দ দুটি ব্যবহার করেছেন। তবে এটি নিশ্চিত তথ্য নয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
৮ / ১০
মুনির নাসরাউই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। তাঁর ইনস্টাগ্রামে নিয়মিত দেখা যায় ছোটবেলার ইয়ামালের ছবি, ম্যাচের ভিডিও, ট্রফি জয়ের মুহূর্ত এবং পরিবারকে ঘিরে নানা স্মৃতি
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
এনজো ফার্নান্দেজের বান্ধবী কেন তাঁকে ‘তৃতীয় সুযোগ’ দেবেন না বলেছেন
১৮ ঘণ্টা আগে
৯ / ১০
ছেলেকে নিয়ে বিতর্ক বা সমালোচনা হলে মুনির প্রকাশ্যেই প্রতিক্রিয়া জানান। পিএসজির বিপক্ষে ম্যাচের পর ইয়ামালকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জবাবে তিনি ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘অন্যের সন্তানকে সম্মান করুন।’
ছবি: ইনস্টাগ্রাম থেকে
১০ / ১০
তাই Hustle_Hard_304 শুধু একটি ইনস্টাগ্রাম আইডি নয়। নিশ্চিতভাবে বলা যায়, ৩০৪ ইয়ামালের পরিবারের শিকড়ের পরিচয় বহন করে। আর ‘হাসল হার্ড’ হয়তো সংগ্রাম, আত্মপরিচয় ও পরিশ্রমের বার্তা দেয়
ছবি: ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
ম্যাডোনার বয়স ৬৭, শাকিরার ৪৯, বিশ্বকাপের মঞ্চে তাঁরাই এত এনার্জেটিক কীভাবে?
১ ঘণ্টা আগে
মুক্তকণ্ঠের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
জীবনযাপন
থেকে আরও দেখুন
লামিনে ইয়ামাল
ফিফা বিশ্বকাপ ২০২৬
স্পেন ফুটবল দল
জীবনযাপন
জীবনের গল্প