তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব পদে পদোন্নতি পেয়েছেন মামুনুর রশীদ ভূঞা। দীর্ঘদিন ধরে তিনি একই বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সচিবের অতিরিক্ত দায়িত্ব বা ভারপ্রাপ্ত সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। অবশেষে তাকে পূর্ণ সচিব পদে নিয়োগ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এই পদে পদায়ন করা হয়। ওই শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।