রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নারীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)। আগামী মঙ্গলবার সকাল ১০টায় তেজগাঁও থেকে আনুষ্ঠানিকভাবে চালু হতে যাচ্ছে বিআরটিসির বিশেষ 'মহিলা বাস' সার্ভিস।

গোলাপি রঙের এই বিশেষ বাসগুলোর বিশেষত্ব হলো, এর চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই। পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানা গেছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন।