ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিভাবান এবং সর্বকালের সেরা অলরাউন্ডার হিসেবে স্বীকৃত ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে তাঁর প্রয়াণের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।

ক্রিকেট ইতিহাসে সোবার্সের অবদান অনস্বীকার্য। তিনি বাঁহাতি অর্থোডক্স এবং রিস্ট স্পিন—উভয় ধরনের বোলিংয়েই সমান পারদর্শী ছিলেন। পাশাপাশি ফিল্ডিং এবং ক্লোজ-ইন ক্যাচিংয়েও তাঁর দক্ষতা ছিল অসাধারণ।

১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে মোট ৯৩টি টেস্ট ম্যাচ খেলেছেন সোবার্স। টেস্ট ক্যারিয়ারে ৫৭.৭৮ গড়ে তিনি ৮ হাজার ৩২ রান সংগ্রহ করেছেন এবং ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫টি উইকেট। তাঁর এই অনন্য কীর্তিকে সম্মান জানিয়ে আইসিসি আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণে বছরের সেরা পুরুষ ক্রিকেটারের জন্য নির্ধারিত সর্বোচ্চ বার্ষিক পুরস্কারটির নামকরণ করেছে ‘স্যার গারফিল্ড সোবার্স ট্রফি’।

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে এক্সে করা পোস্টে শোক প্রকাশ করে বলা হয়েছে, ‘একটি মহাকাব্যিক ইনিংসের অবসান হলো। আমাদের হৃদয়ে আপনি আছেন এবং চিরকাল থাকবেন, স্যার গারফিল্ড সোবার্স।’

বিস্তারিত আসছে...।