আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক হিসেবে তাহমিনা রহমানের দায়িত্ব গ্রহণ
মানবাধিকার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মানে ভূষিত হন।
মানবাধিকার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৭ সালে যুক্তরাজ্যের এমবিই (মেম্বার অব দ্য মোস্ট এক্সিলেন্ট অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার) সম্মানে ভূষিত হন।
রাজধানী ঢাকায় টার্মিনালের বাইরে থাকা বাস কাউন্টারগুলো উচ্ছেদে অভিযানে নেমেছে নগর কর্তৃপক্ষ। বলা হচ্ছে, সড়ক বিশৃঙ্খলা ও যানজটমুক্ত রাখতে এই উদ্যোগ। তবে এতে দুর্ভোগে পড়েছেন দূরপাল্লার বাসের যাত্রীরা। বাসমালিকেরাও পড়েছেন বিপাকে।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের ৪৫ বছর পূর্তি ও বাংলা নববর্ষ বরণ উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনকালে এ কথা বলেন রফিকুন নবী।
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদকে আজ সোমবার রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। ইন্দিরা রোড, সুপ্রিম কোর্ট ও শহীদ মিনারে তাঁর জানাজা ও শ্রদ্ধাঞ্জলি সভা অনুষ্ঠিত হয়। গত রোববার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ফ্রিল্যান্সিং থেকে স্টার্টআপ যাত্রা’ সেমিনারে শিক্ষার্থীরা ফ্রিল্যান্স থেকে টেকসই স্টার্টআপ গড়ার কৌশল শিখলেন। স্কিলআপারের প্রতিষ্ঠাতা শামীম হুসাইন এআই, ডিজিটাল মার্কেটিং ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার উপর জোর দেন। বিভাগ প্রধান মো. কামরুজ্জামান দিদার শিক্ষার্থীদের ভবিষ্যৎ উদ্যোক্তা হওয়ার আশা প্রকাশ করেন।
আগামী ২০২৫-২৬ অর্থবছরকে জিডিপির নতুন ভিত্তি বছর করা হবে। আগারগাঁওয়ের জাতীয় পরিসংখ্যান ভবনে বিবিএস-এর সেমিনারে এ তথ্য প্রকাশ পায়। এতে জিডিপির আকার বাড়তে পারে বলে জানা গেছে।
জ্বালানি তেলের সংকট নিয়ে কৃষি সেমিনারে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি সিন্ডিকেটের খুঁটি ভেঙে বাফার স্টক গড়ার পরামর্শ দেন। পরে শ্রমিক সম্মেলনে শ্রমিকদের চাহিদা পূরণের আহ্বান জানান।
ভোলায় জেলেদের ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগে চর মানিকা ইউনিয়নে সংঘর্ষ হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনারা বেগম ও স্বামী আহত। অবরোধের ৪০ দিন পরও অনেক এলাকায় জেলেরা চাল পাননি। লালমোহন উপজেলায় জেলেরা বিক্ষোভ করেন।
জনতা ব্যাংক ও অগ্রণী ব্যাংকের ‘অফিসার-রুরাল ক্রেডিট (ও-আরসি)’ পদে প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ২৩৩ পদে লিখিত পরীক্ষা ১৭ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত হবে। বিস্তারিত সময়সূচি ও নির্দেশনা জানুন।
কেন্দ্রীয় শহীদ মিনারে ‘খনা’ নাটকের শততম মঞ্চায়নকে কেন্দ্র করে দুই দিনের উৎসব চলছে। আজ শনিবার দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলার পর সন্ধ্যা সাতটায় হবে ১০০তম প্রদর্শনী। নাট্যদল বটতলার এই নাটক লোকজ বিদুষী খনার জীবনকাহিনী নিয়ে গঠিত।
আইইউবিতে ‘আউটব্রেক অ্যালার্ট: প্রটেক্টিং আওয়ার কমিউনিটি ফ্রম মিসেলস’ সেমিনারে হামের প্রতিরোধ, লক্ষণ ও ঝুঁকি নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। বক্তারা টিকাদানের গুরুত্ব ও সঠিক চিকিৎসার পরামর্শ দেন। চলমান প্রাদুর্ভাবে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশে হাম প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা শিশুদের দুই ডোজ টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। আক্রান্ত হলে বিভ্রান্তিকর তথ্য এড়িয়ে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তাঁরা। আইইউবিতে অনুষ্ঠিত সেমিনারে হামের ঝুঁকি, উপসর্গ ও প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।